advertisement

Maharashtra Doctor Death Update: বাড়িওয়ালার ছেলেকে শেষ ফোন, কেন হাতে নাম লিখে গেলেন তরুণী চিকিৎসক? মহারাষ্ট্র কাণ্ডে বড় মোড়

Last Updated:

ফলটন উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার পদে কর্মরত ওই মহিলা চিকিৎসক নিজের হাতের তালুতে তাঁর মৃত্যুর জন্য দু জনকে দায়ী করে গিয়েছেন৷

মহারাষ্ট্র কাণ্ডে নতুন মোড়৷
মহারাষ্ট্র কাণ্ডে নতুন মোড়৷
মহারাষ্ট্রে ফলটনে মহিলা চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার গ্রেফতার করা হল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে৷ গত বৃহস্পতিবার রাতে ফলটনের একটি হোটেলে ২৮ বছর বয়সি ওই মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল৷ আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে শারীরিক এবং মানসিক নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ করে গিয়েছিলেন মহারাষ্ট্রের বিড় জেলার বাসিন্দা ওই তরুণী চিকিৎসক৷
ফলটন উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার পদে কর্মরত ওই মহিলা চিকিৎসক নিজের হাতের তালুতে তাঁর মৃত্যুর জন্য দু জনকে দায়ী করে গিয়েছেন৷ তাঁদের মধ্যে গোপাল বাদানে নামে একজন সাব ইনস্পেক্টর তাঁকে চার বার ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা চিকিৎসক৷ এর পাশাপাশি প্রশান্ত বাঁকর নামে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যুবকের বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগ করেছিলেন ওই তরুণী চিকিৎসক৷
advertisement
এই প্রশান্ত বাঁকরকেই গ্রেফতার করেছে পুলিশ৷ জানা গিয়েছে, ওই মহিলা চিকিৎসক ফলটনের যে বাড়িতে ভাড়া থাকতেন, প্রশান্ত সেই বাড়ির মালিকের ছেলে৷ তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত বৃহস্পতিবার রাতে আত্মহত্যা করার আগে ফোনে দীর্ঘক্ষণ প্রশান্তের সঙ্গে কথা বলেছিলেন ওই তরুণী চিকিৎসক৷
advertisement
গোপাল বাদানে নামে অভিযুক্ত সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে ধর্ষণ এবং প্রশান্ত বাঁকরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ৷ অন্যদিকে অভিযুক্ত সাব ইন্সপেক্টর গোপাল বাদানেকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে৷ মৃতার পরিবারের অভিযোগ, ওই তরুণী চিকিৎসককে দিয়ে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট এবং ভুয়ো ফিট সার্টিফিকেট তৈরি করতে চাপ দিতেন পুলিশ অফিসাররা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Doctor Death Update: বাড়িওয়ালার ছেলেকে শেষ ফোন, কেন হাতে নাম লিখে গেলেন তরুণী চিকিৎসক? মহারাষ্ট্র কাণ্ডে বড় মোড়
Next Article
advertisement
LPG Gas Cylinders: গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক দিল মোদি সরকার! ‘Step by Step’ জানুন কী ভাবে করবেন
গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক দিল মোদি সরকার! জানুন কী ভাবে করবেন
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement