advertisement

লুধিয়ানা পুরসভায় জয়ী কংগ্রেস

Last Updated:

লুধিয়ানা পুরসভায় জয়ী কংগ্রেস

#লুধিয়ানা: রাহুল গান্ধি কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফের ভোটে জয় কংগ্রেসের ৷ পঞ্জাবের বৃহত্তম পুরসভা ভোটে গেরুয়া বাহিনীকে হারিয়ে জয় ছিনিয়ে নিল হাত শিবির ৷ ৯৫ আসনের লুধিয়ানা পুরসভার ৬২ টি আসনেই জয়ী কংগ্রেস ৷ অন্যদিকে শিরমণি অকালি দলের সঙ্গে জোট বেঁধে বিজেপি ছিনিয়ে নিতে পেরেছে মাত্র ২২টি আসন ৷ বাকি ৮টি আসনে জয় পেয়েছে এলআইপি ও আপ জোট ৷
৯৫ ওয়ার্ডের লুধিয়ানা পুরসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ৪৯৪ জন প্রার্থী ৷ এদিন সকাল থেকে পঞ্জাবের ৯টি গণনা কেন্দ্রে ১০৮টি টেবিলে শুরু হয় ভোট গণনার কাজ ৷ প্রথম রাউন্ডের গণনার পরই কংগ্রেসের বড় ব্যবধানে এগিয়ে আসার খবর পেয়েই কংগ্রেস সমর্থকেরা আবির খেলায় মেতে ওঠেন ৷ বেলা ১১টার মধ্যেই স্পষ্ট হয়ে যায় ফলাফল ৷ কংগ্রেস শিবির মেতে ওঠে জয়ের আনন্দে ৷ উল্লেখ্য, সম্প্রতি পঞ্জাবের জলন্ধর, অমৃতসর ও পাতিয়ালা নির্বাচনেও জিতেছে কংগ্রেস ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লুধিয়ানা পুরসভায় জয়ী কংগ্রেস
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement