advertisement

Bipin Rawat Last Rites: চিতায় পাশাপাশি বিপিন-মধুলিকা, ১৭ তোপধ্বনিতে শ্রদ্ধা জানালো সেনা

Last Updated:

বিপিন এবং মধুলিকার দুই মেয়ে কৃতিকা এবং তারিনি তাঁদের শেষকৃত্য করেন (CDS Bipin Rawat Last Rites)৷

শেষ যাত্রায় বিপিন রাওয়াত৷ Photo- Anushree Fadnavis/Reuters
শেষ যাত্রায় বিপিন রাওয়াত৷ Photo- Anushree Fadnavis/Reuters
#দিল্লি: মৃ্ত্যুতেও যেন বিচ্ছেদ ঘটল না দু' জনের৷ দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কয়ারের শ্মশানে একই চিতায় পাশাপাশি শোয়ানো হল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর মধুলিকার দেহ (CDS Bipin Rawat Last Rites)৷ পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর শেষকৃত্য৷
বিপিন এবং মধুলিকার দুই মেয়ে কৃতিকা এবং তারিনি তাঁদের শেষকৃত্য করেন৷ চিতা জ্বলে উঠতেই সতেরোটি তোপধ্বনিতে দেশের প্রথম সিডিএস-কে (CDS Bipin Rawat)বিদায় জানালো সেনা৷
advertisement
দিল্লির এই শ্মশানেই এ দিন সকালে তামিলনাড়ুর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ব্রিগেডিয়ার এল এস লিডারের শেষকৃত্য সম্পন্ন হয়৷ বিকেল চারটে নাগাদ সেই শ্মশানেই দাহ করা হয় রাওয়াত দম্পতিকে৷
advertisement
advertisement
advertisement
দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন আটশো সেনা৷ সেনাবাহিনীর রীতি মেনেই শেষকৃত্যের আগে সম্মান জানানো হয় বিপিন রাওয়াতকে৷ শ্মশানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও৷ বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল৷ এ ছাড়াও বেশ কয়েকটি দেশের উচ্চপদস্থ সেনাকর্তারাও ভারতের প্রথম সিডিএস-কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন৷
advertisement
ফুল এবং জাতীয় পতাকায় সাজানো কামানবাহী গাড়িতে করে বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে আসা হয়৷ শেষ যাত্রায় সামরিক বাহিনীর সদস্যরা ছাড়াও ছিলেন বহু সাধারণ মানুষ৷ শেষকৃত্যের সময় শ্মশানেও 'ভারত মাতা কি জয়', 'বিপিন রাওয়াত অমর রহে'-র মতো স্লোগান দিয়ে নিহত সেনা কর্তাকে শেষ শ্রদ্ধা জানান অসংখ্য সাধারণ মানুষ৷
advertisement
বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা সহ ১৩ জন৷ এখনও পর্যন্ত বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা, ব্রিগেডিয়ার এল এস লিডার এবং ল্যান্স নায়েক বিবেক কুমারের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে৷ বাকিদের দেহ দিল্লির আর্মি বেস হাসপাতালেই রাখা রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bipin Rawat Last Rites: চিতায় পাশাপাশি বিপিন-মধুলিকা, ১৭ তোপধ্বনিতে শ্রদ্ধা জানালো সেনা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement