advertisement

Koustav Bagchi bail: জামিন পেলেন কৌস্তভ বাগচী, আদালতে জোর ধাক্কা খেল পুলিশ

Last Updated:

এ দিন ভোর রাত তিনটে নাগাদ কৌস্তভ বাগচির বাড়িতে হানা দেয় বড়তলা থানার পুলিশ৷ কৌস্তভের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবী৷ 

জামিন পেলেন কৌস্তভ বাগচি।
জামিন পেলেন কৌস্তভ বাগচি।
কলকাতা: গ্রেফতার হওয়ার ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেলেন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী৷ এ দিন ব্যাঙ্কশাল আদালত থেকে ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান কৌস্তভ৷ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এ দিন ভোর রাত তিনটে নাগাদ কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়িতে হানা দেয় বড়তলা থানার পুলিশ৷ তাঁর বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ আনে পুলিশ৷ কৌস্তভের হয়ে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আইনজীবী৷
এ দিন সকাল আটটা নাগাদ কৌস্তভ বাগচীকে সরকারি ভাবে গ্রেফতার করা হয়৷ তার পর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলে পুলিশ৷ সরকারি আইনজীবী আগামী ১০ মার্চ পর্যন্ত কৌস্তভের পুলিশ হেফাজতের আর্জি জানান৷
advertisement
পাল্টা কৌস্তভের হয়ে সওয়াল করতে গিয়ে বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীরা দাবি করেন, কোনও বইয়ের অংশ তুলে বক্তব্য রাখা অপরাধ হতে পারে না৷ সেই বই বাজারেও পাওয়া যাচ্ছে৷ কৌস্তভের বাড়িতে যেভাবে গভীর রাতে পুলিশ হানা দিয়েছে, তা জঙ্গিদের গ্রেফতারের সময় করা হয় বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতার পক্ষে সওয়াল করা আইনজীবীরা৷
advertisement
সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছিলেন কৌস্তভ৷ পাল্টা মুখ্যমন্ত্রীকে নিয়ে দীপক ঘোষের  দু'টি বই নিয়ে প্রচারের হুমকি দেন কংগ্রেস নেতা৷ এর পরেই শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ বড়তলা থানায় অভিযোগ দায়ের করেন এক তৃণমূল কর্মী৷ ভোর রাত তিনটে নাগাদ কংগ্রেস নেতার বাড়িতে হানা দেয় পুলিশ৷ দীর্ঘক্ষণ জেরার পর কৌস্তভকে এ দিন সকালে গ্রেফতার করা হয়৷
advertisement
কৌস্তভের বিরুদ্ধে ১২০বি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে পুলিশ৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে শ্লীলতাহানি, মহিলার সম্মানহানি, হুমকি, অশান্তিতে উস্কানির মতো গুরুতর অভিযোগ আনে পুলিশ৷ কৌস্তভের আইনজীবীরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে ৪১এ-তে নোটিস ছাড়াই কৌস্তভ বাগচির বাড়িতে মাঝরাতে গিয়ে তাঁকে গ্রেফতার করে আনে পুলিশ৷
আদালতের নির্দেশ অনুযায়ী, সপ্তাহে একবার কৌস্তভ বাগচীকে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ৫ এপ্রিল। কৌস্তভের গ্রেফতারির পরেই এ দিন বড়তলা থানায় বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। পরে আদালত চত্বরেও বিক্ষোভ শুরু হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Koustav Bagchi bail: জামিন পেলেন কৌস্তভ বাগচী, আদালতে জোর ধাক্কা খেল পুলিশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement