advertisement

লালন শেখের মৃত্যু নিয়ে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই

Last Updated:

গত ১২ ডিসেম্বর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্য়াম্পের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের দেহ। বিচারাধীন অবস্থায় বন্দিমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই যথেষ্ট অস্বস্তিতে সিবিআই। এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে সিআইডি।

#কলকাতা: কলকাতা হাইকোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি চলাকালীন লালন শেখের মৃত্যু নিয়ে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল সিবিআই। গরুপাচার মামলায় অনুব্রতর জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে লালন শেখের মৃত্যু প্রসঙ্গ টেনে আনেন সিবিআই আইনজীবী ডি পি সিং। সেই প্রসঙ্গেই বিচারপতি জয়মাল্য বাগচির মন্তব্য, "বিচারাধীন বন্দিদের উপরে নজর রাখা কি আপনাদের কর্তব্য নয়?"
এদিন গরুপাচার কাণ্ডে অনুব্রতর জামিনের বিরোধিতা করতে গিয়ে বগটুই কাণ্ডের অভিযুক্ত লালন শেখের মৃত্যুর প্রসঙ্গ তোলেন সিবিআইয়ের আইনজীবী। আইনজীবী ডি পি সিং ডিভিশন বেঞ্চের সামনে সওয়াল করেন, "বগটুই মামলার সঙ্গে যুক্ত লালন শেখের মৃত্যুর পরে এই মামলার তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাই এই ব্যক্তির (অনুব্রত) জামিন দেওয়া যাবে না।"
advertisement
এরপরেই বিচারপতি জয়মাল্য বাগচি কড়া ভাষায় সিবিআইয়ের সমালোচনা করে বলেন, "একজন মানুষের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে। আত্মহত্যা বলছেন। সেটা কি স্বাভাবিক মৃত্যু? যে কোনও অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এফআইআর নিশ্চিত জরুরি। বিচারাধীন বন্দির উপরে নজর রাখা আপনাদের কর্তব্য নয়? অন্যদের দোষ দিচ্ছেন?"
advertisement
advertisement
গত ১২ ডিসেম্বর রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্য়াম্পের শৌচাগারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের দেহ। বিচারাধীন অবস্থায় বন্দিমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই যথেষ্ট অস্বস্তিতে সিবিআই। এই ঘটনার তদন্তভার গ্রহণ করেছে সিআইডি।
গত বৃহস্পতিবারই বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত, তথা লালনের মৃত্যুর সময় সিবিআই ক্য়াম্পে উপস্থিত থাকা জাহাঙ্গির শেখকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। এছাড়া, সিআইডির তদন্তকারীরা ঘটনাস্থলেও গিয়ে সব কিছু সরেজমিনে খতিয়ে দেখেছেন। শুক্রবারও বগটুইয়ে যায় সিআইডি-র তদন্তকারী দল। এদিন লালন শেখের স্ত্রীয়ের বয়ানও রেকর্ড করা হবে বলে সূত্রের খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লালন শেখের মৃত্যু নিয়ে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে সিবিআই
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement