advertisement

উড়ালপুল বিপর্যয়ে মর্মাহত মোদি থেকে সোনিয়া

Last Updated:

পোস্তায় উড়ালপুল দুর্ঘটনার খবরে মর্মাহত প্রধানমন্ত্রী মোদি থেকে সোনিয়া গান্ধি ৷ উড়ালপুলের একাংশ ভেঙে চাপা পড়ে নিহত ও আহত মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ‘কলকাতায় দুর্ঘটনায় গভীর ভাবে শোকাহত ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷’

#কলকাতা: পোস্তায় উড়ালপুল দুর্ঘটনার খবরে মর্মাহত প্রধানমন্ত্রী মোদি থেকে সোনিয়া গান্ধি ৷ উড়ালপুলের একাংশ ভেঙে চাপা পড়ে নিহত ও আহত মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, ‘কলকাতায় দুর্ঘটনায় গভীর ভাবে শোকাহত ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷’
পোস্তায় দুর্ঘটনায় শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানান, ‘দুর্ঘটনায় আমি শোকাহত ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷’
কলকাতার এই দুর্ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-ও শোকপ্রকাশ করেছেন ৷ তিনি বলেন, ‘NDRF ডিজি-র কাছ থেকে সব শুনেছি ৷ আমি এ ঘটনায় মর্মাহত ৷ শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছি ৷’
advertisement
advertisement
উড়ালপুল ভেঙে এত মানুষের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিও ৷ তিনি বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত ৷ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা হোক ৷’ পোস্তার দুর্ঘটনার জন্য ডার্বি ম্যাচেও ১ মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ফুটবলাররা কালো ব্যাজ পড়ে খেলবেন বলে জানিয়েছেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উড়ালপুল বিপর্যয়ে মর্মাহত মোদি থেকে সোনিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement