advertisement

প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার ইচ্ছে, ২ সন্তান-সহ বাবা-মাকে বিষ খাইয়ে তিলে তিলে মারলেন মহিলা

Last Updated:

প্রেমিকের সঙ্গে পাকাপাকিভাবে ঘর বাঁধায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল প্রথমপক্ষের দুই মেয়ে ও বাবা-মা ৷ তাই ‘পথের কাঁটা’ সরাতে চারজনকেই তিলে তিলে বিষ খাইয়ে মারলেন পিকে সৌম্যা নামে কেরলের এক মহিলা ৷

#কেরল: প্রেমিকের সঙ্গে পাকাপাকিভাবে ঘর বাঁধায় বাধা হয়ে দাঁড়াচ্ছিল প্রথমপক্ষের দুই মেয়ে ও বাবা-মা ৷ তাই ‘পথের কাঁটা’ সরাতে চারজনকেই তিলে তিলে বিষ খাইয়ে মারলেন পিকে সৌম্যা নামে কেরলের এক মহিলা ৷ তাঁকে স্থানীয় আদালত ৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। টানা ৮ ঘণ্টা জেরার মুখে অপরাধের কথা কবুলও করে নিয়েছেন ওই মহিলা ৷
সৌম্যার বাড়ি কান্নুরের পিনারায়ি গ্রামে। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর দুই মেয়েকে নিয়ে বাবা মার সঙ্গে থাকতেন তিনি। বেশকিছুদিন ধরেই এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল সৌম্যার ৷ একদিন ওই যুবকের সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে সৌম্যার বড় মেয়ে ঈশ্বরা ৷ সব কথা দাদু-দিদিমাকে জানিয়ে দেয় সে ৷ তখন থেকেই বাড়িতে অশান্তির শুরু ৷ সৌম্যা ঠিক করে সকলকে সরিয়ে দিতে হবে ৷ তিলে তিলে বিষ খাইয়ে মেরে ফেলার পরিকল্পনা করে সে ৷ সেই মতো প্রতিদিনের খাবারের সঙ্গে একটু একটু করে বিষ মিশিয়ে দিতেন সৌম্যা ৷
advertisement
advertisement
বিষক্রিয়ার ফলে ২০১২ সালে প্রথম মৃত্যু হয় সৌম্যার ছোট মেয়ে এক বছরের কিথানার ৷ বমি এবং পেটের গোলমালের ফলে মারা যায় সে ৷ এ বছরের জানুয়ারিতে মারা যায় ছয় বছরের মেয়ে ঈশ্বরা ৷ সমস্যা সেই একই ৷ এরপর আবারও একই সমস্যায় মারা যান সৌম্যার বাবা-মা ৷ মা ভি কমলা মারা যান ৭ মার্চ, বাবা পিকে কুঞ্জিকান্নানের মৃত্যু হয় ১৩ এপ্রিল ৷ সকলেই বাড়িতে মারা যান ৷ এবং কোনও ময়নাতদন্তে ছাড়াই প্রত্যেককে কবর দেওয়া হয় ৷
advertisement
পরপর তিনটি একই কারণে মৃত্যু দেখে সন্দেহ হয় পড়শিদের ৷ তাঁরাই খবর দেন পুলিশে ৷ বাবা-মার মৃত্যুর পর সন্দেহের তীর অন্যদিকে ঘোরাতে হাসপাতালে ভর্তি হয়ে যান সৌম্যাও ৷ পুলিশ এসে একটি মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠায় ৷ দেখা যায়, মৃতের অন্ত্রে অত্যন্ত বেশিমাত্রায় অ্যালুমিনিয়াম ফসফাইড রয়েছে ৷
advertisement
এরপরে হাসপাতাল থেকে সৌম্যাকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় অপরাধ কবুল করে নেন সৌম্যা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার ইচ্ছে, ২ সন্তান-সহ বাবা-মাকে বিষ খাইয়ে তিলে তিলে মারলেন মহিলা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement