advertisement

Kerala: মমতার দেখানো পথেই পিনারাই বিজয়ন সরকার? রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর তোড়জোড় কেরলেও

Last Updated:

কেরলের রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনা, উপাচার্য নিয়োগের মতো বিষয়গুলি নিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে কেরল সরকারের সংঘাত চরমে পৌঁছেছে৷

মমতার দেখানো পথেই বিজয়ন৷
মমতার দেখানো পথেই বিজয়ন৷
#তিরুঅনন্তপুরম: তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের পথেই হাঁটল বাম শাসিত কেরল? রাজ্যপালের সঙ্গে কেরল সরকারের সংঘাতকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের দেখানো পথেই হাঁটল কেরলের বাম সরকার৷ সূত্রের খবর, কেরলের রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে রাজ্যপালকে সরানোর জন্য অর্ডিন্যান্স নিয়ে আসতে চলেছে পিনারাই বিজয়ন সরকার৷
পশ্চিমবঙ্গেও কয়েক মাস আগে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সংঘাত চরমে পৌঁছয়৷ যার জেরে রাজ্যপালকে আচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য বিধানসভায় বিল আনে সরকার৷ রাজ্যপালের জায়গায় আচার্য পদে বসানো হয় মুখ্যমন্ত্রীকে৷ সেই বিল রাজ্য বিধানসভায় পাশ হয়ে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে৷
advertisement
advertisement
তবে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যপালকে সরিয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসালেও কেরল সরকার সেই পদে একজন বিশেষজ্ঞকে বসানোর পরিকল্পনা করেছে বলেই সূত্রের খবর৷
গত বেশ কিছু দিন ধরে কেরলের রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির পরিচালনা, উপাচার্য নিয়োগের মতো বিষয়গুলি নিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে কেরল সরকারের সংঘাত চরমে পৌঁছেছে৷ ইতিমধ্যেই কেরলের এগারোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নোটিস পাঠিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান৷ যার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছেন উপাচার্যরা৷
advertisement
এই সংঘাতের পরিবেশেই রাজ্যপালকে আচার্য পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য অর্ডিন্যান্স তৈরি করেছে কেরল সরকারের আইন দফতর৷ আজ কেরল মন্ত্রিসভার বৈঠকে এই অর্ডিন্যান্স নিয়ে আলোচনাও হয়েছে৷
কেরলের উচ্চশিক্ষা মন্ত্রী আর বিন্দু দাবি করেছেন, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উন্নতির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে রাজ্য সরকারের এই অর্ডিন্যান্সের রাজ্যপাল আরিফ মহম্মদ খান সই করবেন কি না তা নিয়ে সংশয় থাকছেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala: মমতার দেখানো পথেই পিনারাই বিজয়ন সরকার? রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর তোড়জোড় কেরলেও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement