advertisement

কাশ্মীর আজ খুলে যাচ্ছে পর্যটকদের জন্য

Last Updated:

গত সোমবার জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক নিরাপত্তা বিষয়ক পর্যালোচনা বৈঠকের পরেই কাশ্মীরকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেন৷

#শ্রীনগর: দীর্ঘ ২ মাসের অস্থিরতা, সরকারি নিয়ন্ত্রণ, নিষেধাজ্ঞার পরে আজ পর্যটকদের জন্য খুলে যাচ্ছে কাশ্মীর উপত্যকা৷ জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির আগে থেকেই সম্ভাব্য সন্ত্রাস-হামলার আশঙ্কায় পর্যটকদের কাশ্মীর ছাড়ার নির্দেশ দিয়েছিল প্রশাসন৷ পর্যটক-শূন্য করে দেওয়া হয় গোটা উপত্যকাকে৷
গত সোমবার জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিক নিরাপত্তা বিষয়ক পর্যালোচনা বৈঠকের পরেই কাশ্মীরকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেন৷ গত ২ অগাস্ট সন্ত্রাসবাদীদের হামলার অশাঙ্কায় বন্ধ করে দেওয়া হয় অমরনাথ যাত্রাও৷
দেশ-বিদেশের পর্যটকদের কাছে কাশ্মীর অতি জনপ্রিয় গন্তব্য৷ চলতি বছরের প্রথম ৭ মাসেই কাশ্মীর উপত্যকায় প্রায় ৫ লক্ষ পর্যটক গিয়েছেন৷ এছাড়াও জুলাইয়ে ৩ লক্ষ ৪০ হাজার তীর্থযাত্রী কাশ্মীর উপত্যকার ধর্মীয় স্থানগুলিতে গিয়েছেন৷ ৫ অগাস্টের পর থেকে এ পর্যন্ত মাত্র ১৫০ জন বিদেশি পর্যটক কাশ্মীর গিয়েছেন৷ গত বুধবার কাশ্মীর উপত্যকার সব কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক পঠানপাঠন শুরু হয়ে গিয়েছে৷ তবে ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে ঢোকার আগে পরিচয় পত্র দেখছে নিরাপত্তারক্ষীরা৷
advertisement
advertisement
আরও ভিডিও: থমথমে কাশ্মীর, নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীর আজ খুলে যাচ্ছে পর্যটকদের জন্য
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement