advertisement

সুস্থ আছেন করুণানিধি, হাসপাতালে সমর্থকদের ভিড়, আরোগ্য কামনা করলেন কেজরিওয়াল

Last Updated:

সুস্থ আছেন করুণানিধি, হাসপাতালে সমর্থকদের ভিড়, আরোগ্য কামনা করলেন কেজরিওয়াল

#চেন্নাই: গুরুতর অসুস্থ হয়ে কাবেরী হাসপাতালে ভর্তি তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি । তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাত সাড়ে ১১টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে তাঁর রক্তচাপ আপাতত স্বাভাবিক হয়েছে ।
করুণানিধির আরোগ্য কামনা করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তাঁর চিকিৎসায় সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী পালানিস্বামী ।
advertisement
ডিএমকে সাংসদ কানিমোঝি জানিয়েছেন এই মুহূর্তে সুস্থ আছেন করুণানিধি । প্রাক্তন মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে সমর্থকদের ভিড় জমেছে কাবেরী হাসপাতালের সামনে । মোতায়েন হয়েছে পুলিশবাহিনী ।
advertisement
chennai1
chennai 2
রাত থেকে কাবেরী হাসপাতালের সামনে উপস্থিত সংবাদমাধ্যমও ।
chennai 2
করুণানিধিকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন তাঁর পুত্র এমকে স্ট্যালিন ও তামিলনাড়ুর রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত ।
advertisement
শুক্রবার ছিল ডিএমকে প্রধান হিসেবে করুণানিধির ৫০তম বর্ষপূর্তি । শারীরিক অবস্থার কারণে গত দু'বছর ধরেই জনসম্মুখে আসেননি করুণানিধি । কয়েকদিন আগেই শ্বাসজনিত সমস্যা হওয়ায় একটি সার্জারি হয় তাঁর ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সুস্থ আছেন করুণানিধি, হাসপাতালে সমর্থকদের ভিড়, আরোগ্য কামনা করলেন কেজরিওয়াল
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement