advertisement

Adieu to a friendly sparrow : ওর জন্যই রঙিন হয়ে উঠেছিল অতিমারির ধূসর দিনগুলি, অশৌচ রীতি মেনে বন্ধু চড়াইয়ের শ্রাদ্ধশান্তি গ্রামে

Last Updated:

Adieu to a friendly sparrow : পাখিটিকে সমাধিস্থ করার পর তাঁর স্মরণে তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ৷ অশৌচের এগারো দিন পর সব নিময় পালন করে গ্রামবাসীরা একত্রিত হন এক জায়গায়৷

Karnataka villagers bid adieu to a friendly sparrow
Karnataka villagers bid adieu to a friendly sparrow
চিক্কাবল্লাপুর : প্রতিদিন নিয়ম করে গ্রামের প্রতিটি বাড়িতে ছোট্ট চড়াইটি আসত৷ গ্রামবাসীদের সঙ্গে মিতালি পাতিয়েছিল সে৷ গত ২৬ জানুয়ারি একরত্তি বন্ধুকে মৃত অবস্থায় পড়ে দেখেন কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার বাসবপাটনা গ্রামের বাসিন্দারা৷ তাঁরা ঠিক করেন, সব রীতি মেনে খুদে পাখিটির শেষকৃত্যের ব্যবস্থা করা হবে৷ (Karnataka villagers bid adieu to a friendly sparrow)
পাখিটিকে সমাধিস্থ করার পর তাঁর স্মরণে তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ৷ অশৌচের এগারো দিন পর সব নিময় পালন করে গ্রামবাসীরা একত্রিত হন এক জায়গায়৷ শ্রদ্ধা সম্মানের সঙ্গে শেষ বিদায় জানানোর পর আয়োজন করা হয় খাওয়া দাওয়ার-ও৷ সেখানে ছিল আমিষ খাবার৷ চড়াইয়ের জন্য প্রার্থনাতেও সামিল হন গ্রামের মানুষ৷
advertisement
advertisement
আরও পড়ুন : লোকের বাড়িতে ঢুকে পড়া বিষধর কোবরাকে অনায়াসে বন্দি করলেন প্রমীলা বনকর্মী, দেখুন রোমহর্ষক ভিডিও
একটি মণ্ডপ তৈরি করা হয়৷ সেখানে চড়াইয়ের ছবি দিয়ে টাঙানো হয়েছিল একটি রঙিন ব্যানার৷ অতিমারির ধূসর দিনগুলিতে ওই পাখিই ছিল তাদের আনন্দের উৎস-এ কথা বার বার মনে ঘুরে ফিরে আসে গ্রামের বাসিন্দাদের স্মৃতিচারণায়৷ ওই গ্রামের বাসিন্দা সবিতা রায়ান্নার কথায়, ‘‘ রোজ সকালে আমার বাড়ির বারান্দায় এসে বসত পাখিটি৷ ওকে দেখে আমি বুঝতে পারতাম সকাল আটটা বেজেছে৷ একমুঠো শস্য রেখে দিতাম ওর জন্য৷ ও খুঁটে খুঁটে প্রত্যেকটা দানাশস্য খেত, তার পর উড়ে যেত নিজের ঠিকানায়৷ এমনকি, বাড়িতে আত্মীয়স্বজনরা এলে তাঁরাও ওই ছোট্ট প্রাণীটাকে ভালবাসতেন৷ আমার বাচ্চারা ওর অপেক্ষায় বসে থাকত৷ ও জন্য আমাদের সকালগুলো মধুর হয়ে উঠত৷ ওকে আমরা মিস করব আগামী দিনগুলিতে৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Adieu to a friendly sparrow : ওর জন্যই রঙিন হয়ে উঠেছিল অতিমারির ধূসর দিনগুলি, অশৌচ রীতি মেনে বন্ধু চড়াইয়ের শ্রাদ্ধশান্তি গ্রামে
Next Article
advertisement
Kolkata Weather Update: ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ইডেনে আজ কেকেআর (KKR) বনাম সানরাইজার্স (SRH)

  • কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

  • গরমে আরও অস্বস্তি বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement