advertisement

‘ ইতিহাস তোমায় মনে রাখবে দীপিকা ’, ট্যুইট কানহাইয়ার

Last Updated:

দীপিকার জেএনইউতে যাওয়া নিয়ে একদিকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় ৷

#নয়াদিল্লি: মঙ্গলবার রাতে জেএনইউ ক্যাম্পাসে দীপিকা পাড়ুকোন ! খবরটি ছড়িয়ে পড়া মাত্রই গোটা দেশ জুড়ে তুমুল শোরগোল ৷ কিন্তু দীপিকা দাঁড়িয়েই রইলেন পড়ুয়াদের পাশে ৷ চুপটি করে, মাথা নিচু করে৷ তখন জেএনইউ-য়ের সবরমতী টি-স্টলে বক্তব্য রাখছেন কানহাইয়া কুমার ৷ কানহাইয়ার ‘আজাদি’ স্লোগানে তখন জমে উঠেছে জেএনইউ সমাবেশ ৷ কানহাইয়া কুমারের গোটা বক্তব্যই দীপিকা শুনলেন ৷ এমনকী, দেখা করলেন ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের সঙ্গেও ৷
দীপিকার জেএনইউতে যাওয়া নিয়ে একদিকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় ৷ নেটিজেনরা দীপিকাকে প্রায় মাথায় তুলে নিয়েছেন এই পদক্ষেপের পরে ৷ তবে দীপিকার জেএনইউতে যাওয়া নিয়ে মোটেই খুশি নন, দেশের গেরুয়া শিবির ৷ উল্টে দীপিকার আসন্ন ছবি ‘ছপ্পক’ বয়কটেরও ডাক দিয়েছেন অনেকে ৷ দীপিকার জেএনইউ যাওয়া নিয়ে বিভক্ত হয়েছে বলিউডও ৷
advertisement
দীপিকার জেএনইউতে যাওয়া নিয়ে অন্যরকম মন্তব্য করলেন কানহাইয়া কুমার ৷ কানহাইয়া কুমার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘উনি এসেছিলেন? আমি দেখতে পাইনি, আমার সঙ্গে কোনওরকম কথাও হয়নি !’
advertisement
তবে পরে ট্যুইট করে দীপিকা পাড়ুকোনকে ধন্যবাদ জানাতে ভোলেননি কানহাইয়া ৷ ট্যুইটারে কানহাইয়া লিখলেন, ‘পড়ুয়াদের পাশে থাকার জন্য ধনব্যদ ৷ জেএনইউতে আসার জন্য হয়তো তুমি ট্রোলড হবে, অসম্মানিত হবে, তবে ইতিহাস তোমায় মনে রাখবে ৷ তোমার সাহস, তোমার বিচক্ষণতার জন্য৷’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘ ইতিহাস তোমায় মনে রাখবে দীপিকা ’, ট্যুইট কানহাইয়ার
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement