advertisement

Kangana Ranaut: বাতিল হওয়া কৃষি আইন ফেরানোর দাবি কঙ্গনার! হরিয়ানার ভোটের আগে অস্বস্তিতে বিজেপি

Last Updated:

২০২০ সালে সংসদে তিনটি নতুন কৃষি আইন পাস হওয়ার পর পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা তুমুল বিক্ষোভ শুরু করেন৷

কঙ্গনা রানাওয়াত৷ ফাইল ছবি- পিটিআই
কঙ্গনা রানাওয়াত৷ ফাইল ছবি- পিটিআই
নয়াদিল্লি: বাতিল হওয়া তিনটি কৃষি আইন ফের ফিরিয়ে আনার দাবি তুললেন বিজেপি সাংসদ এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত৷ কঙ্গনার যুক্তি, নিজেদের স্বার্থেই বাতিল হওয়া কৃষি আইন ফেরত চেয়ে সরব হওয়া উচিত কৃষকদের৷ যদিও হিমাচলের মান্ডির সাংসদের এই দাবিতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে বিজেপি৷ কারণ সামনেই হরিয়ানার বিধানসভা নির্বাচন৷ যেখানে কৃষকদের ভোট অন্যতম বড় ফ্যাক্টর৷ এই পরিস্থিতিতে কঙ্গনার এমন দাবিতে কৃষকরা ফের মুখ ফেরালে হরিয়ানার ভোটে সমস্যা বাড়বে বিজেপির৷
কঙ্গনার এই বক্তব্য সামনে আসার পরই সেটিকে অস্ত্র করে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেসও৷ কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আসলে কঙ্গনাকে সামনে রেখে বিজেপি-ই ফের বিতর্কিত কৃষি আইন ফেরানোর তোড়জোড় করছে৷
কঙ্গনা বলেন, আমি যা বলছি তা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু কৃষি আইনগুলি ফেরত আনা উচিত৷ কারণ এই আইনগুলি কৃষকদের স্বার্থেই তৈরি করা হয়েছিল৷ নিজেদের সমৃদ্ধির জন্যই কৃষকদের এই দাবি তোলা উচিত৷ কৃষকরা দেশের উন্নতির স্তম্ভ৷ কয়েকটি মাত্র রাজ্য এই আইনগুলির বিরোধিতা করেছিল৷ কৃষকদের স্বার্থেই এই আইনগুলি ফেরত আনার দাবি জানাচ্ছি আমি৷
advertisement
advertisement
কঙ্গনার এই মন্তব্যের তীব্র সমালোচনা করে এক্স হ্যান্ডেলে কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, কৃষকদর উপরে চাপিয়ে দেওয়া তিনটি কৃষি আইন ফেরত আনার দাবি জানাচ্ছেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত৷ দেশের ৭৫০ জন কৃষক শহিদ হওয়ার পর মোদি সরকারের ঘুম ভেঙেছে৷ বিজেপি সাংসদ আবার এই আইনগুলি ফেরত আনার ছক কষছেন৷ কংগ্রেস কৃষকদের সঙ্গে রয়েছে৷ নরেন্দ্র মোদি অথবা তাঁর সাংসদ যতই জোর করুন না কেন, এই কালো আইনগুলি কোনওদিনই ফিরবে না৷
advertisement
২০২০ সালে সংসদে তিনটি নতুন কৃষি আইন পাস হওয়ার পর পঞ্জাব এবং হরিয়ানার কৃষকরা তুমুল বিক্ষোভ শুরু করেন৷ প্রায় এক বছর দিল্লি সীমান্তে চলে কৃষকদের অবস্থান বিক্ষোভ৷ শেষ পর্যন্ত কৃষকদের চাপের কাছে নতি স্বীকার করে তিনটি বিতর্কিত কৃষি আইনই বাতিল ঘোষণা করে মোদি সরকার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kangana Ranaut: বাতিল হওয়া কৃষি আইন ফেরানোর দাবি কঙ্গনার! হরিয়ানার ভোটের আগে অস্বস্তিতে বিজেপি
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement