advertisement

প্রতিশ্রুতি মতই শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই কৃষিঋণ মুকুব কমলনাথের

Last Updated:
#ভোপাল: আজকেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কমলনাথ । আর শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের প্রতিশ্রুতি মতো কৃষিঋণ মুকুব করলেন নয়া মুখ্যমন্ত্রী । নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মুকুব করার কথা ঘোষণা করেছেন কমল নাথ।
১৫ বছরের বিজেপি শাসনের অবসান ঘটিয়ে সোমবারেই রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন'বারের কংগ্রেস সাংসদ কমলনাথ । মুখ্যমন্ত্রী হিসেবে সর্বপ্রথমেই তিনি কৃষিঋণ সংক্রান্ত ফাইলে সই করেছেন । এছাড়াও তিনি জানিছেন মধ্যপ্রদেশে প্রাথমিকভাবে ৭০% মানুষকে কাজ দেওয়ার পরই বিনিয়োগক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে; বিহার ও উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশে অনেকেই আসেন কাজের সন্ধানে কিন্তু রাজ্যের অধিকাংশ মানুষই কাজ পান না । যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান করা হবে, জানিয়েছেন কমলনাথ ।
advertisement
বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের তরফ থেকে জানান হয়েছিল ক্ষমতায় এসে কৃষিঋণ মুকুব করাই হবে প্রথম কাজ । প্রসঙ্গত, মন্দাসুরে প্রচারকালীনই ছয় কৃষকের আত্মহত্যার ঘটনা প্রসঙ্গে ঋণ মুকুবের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল গান্ধি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রতিশ্রুতি মতই শপথ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই কৃষিঋণ মুকুব কমলনাথের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement