advertisement

'বিচার করা মানে প্রতিহিংসা নয়,' বললেন দেশের প্রধান বিচারপতি

Last Updated:

শুক্রবার ভোর সাড়ে ৩টেয় হায়দরাবাদ গণধর্ষণ ও খুনে অভিযুক্তদের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে৷ পুলিশের দাবি, এনকাউন্টারে গুলি করা ছাড়া উপায় ছিল না পুলিশের৷

#নয়াদিল্লি: হায়দরাবাদে গণধর্ষণ ও খুনে অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর ঘটনা গোটা দেশে আলোচনার শীর্ষে৷ হায়দরাবাদ এনকাউন্টারের পরের দিন প্রধানবিচারপতির প্রতিক্রিয়া, বিচারকে প্রতিশোধের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়৷
শুক্রবার ভোর সাড়ে ৩টেয় হায়দরাবাদ গণধর্ষণ ও খুনে অভিযুক্তদের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে৷ পুলিশের দাবি, এনকাউন্টারে গুলি করা ছাড়া উপায় ছিল না পুলিশের৷
advertisement
advertisement
এ দিন বিচার ব্যবস্থা নিয়ে প্রধান বিচারপতি বোবদে বলেন, 'বিচার প্রতিহিংসা হওয়া উচিত নয়৷ আমার মনে হয়, বিচার যদি প্রতিহিংসা হয়ে যায়, তা হলে বিচার ব্যবস্থা তার বৈশিষ্ট্য হারাবে৷'
শুক্রবার ভোর সাড়ে ৩টেয় এনকাউন্টারে মৃত্যু হয়েছে হায়দরাবাদ গণধর্ষণ ও খুনে ৪ অভিযুক্তের৷ সাইবারাবাদ পুলিশ জানিয়েছে, ওদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল৷ সেই সময়ই পালাতে চেষ্টা করে৷ সাইবারাবাদ পুলিশের কমিশনার ভি সি সজ্জানারের কথায়, 'ওদের কে আমরা জেরা করছিলাম৷ কী ভাবে ঘটনাটি ঘটায় ওরা৷ হঠাত্‍ ওরা আমাদের উপর হামলা চালায়৷ তারপর পালাতে শুরু করে৷ আমরা ওদের আত্মসমর্পণ করতে বলি৷ ওরা শোনেনি৷ কোনও উপায় না দেখে আমরা গুলি চালাই৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের৷'
advertisement
হায়দরাবাদের মহিলারা ভিসি সজ্জানারকে স্যালুট জানাচ্ছেন৷ পুলিশকে মিষ্টিমুখ করাচ্ছেন৷ পুষ্পবৃষ্টি হচ্ছে পুলিশ দেখলেই৷ সাইবারাবাদ পুলিশের কমিশনার ভি সি সজ্জানারের কথায়, 'ওদের কে আমরা জেরা করছিলাম৷ কী ভাবে ঘটনাটি ঘটায় ওরা৷ হঠাত্‍ ওরা আমাদের উপর হামলা চালায়৷ তারপর পালাতে শুরু করে৷ আমরা ওদের আত্মসমর্পণ করতে বলি৷ ওরা শোনেনি৷ কোনও উপায় না দেখে আমরা গুলি চালাই৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের৷' ২০০৮ সালেও একই বিবৃতি দিয়েছিলেন এনকাউন্টারের পরে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'বিচার করা মানে প্রতিহিংসা নয়,' বললেন দেশের প্রধান বিচারপতি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement