advertisement

মাধ্যমিক যোগ্যতায় ৫৪,৯৫৩ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা বাড়ল SSC

Last Updated:
#নয়াদিল্লি: আধাসেনা সহ দেশের নিরাপত্তা বাহিনীতে সম্প্রতি বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন ৷ আবেদনের জন্য মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে ৷ গোটা দেশ থেকে বিপুল সাড়া পেয়ে আবেদনের সময়সীমা বাড়াল স্টাফ সিলেকশন কমিশন ৷ ২৪ জুলাইয়ের বদলে এখন ২৮ অগাস্ট অবধি এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন যাত্রীরা ৷
এসএসসি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রায় ৫৫ হাজার জনকে নিয়োগ করা হবে নিরাপত্তাবাহিনীর বিভিন্ন বিভাগে ৷ শুধু পুরুষেরা নয়, আবেদন করতে পারবেন মহিলারাও ৷ ৭,৮৪৬টি পদ সংরক্ষিত রয়েছে মহিলাদের জন্য ৷
সিআরপিএফ-এ খালি রয়েছে প্রায় ২১,৫৬৬টি পদ ৷ এছাড়া বিএসএফ, অসম রাইফেলস, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি-এর শূন্যপদে নিয়োগ করছে এসএসসি ৷ বেতনক্রম- ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা ৷ তবে বেশ কিছু পদে মাধ্যমিক পাশ ছাড়াও অন্য ডিগ্রি প্রয়োজন ৷ আবেদনের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর ৷ তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকার নির্ধারিত ছাড় দেওয়া হবে ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
এছাড়া আবেদনকারীদের নির্দিষ্ট শারীরিক উচ্চতাও থাকতে হবে ৷ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৭০ সেমি ও ছাতির মাপ হতে হবে ৮০ সেমি (ফুলিয়ে ৮৫ সেমি) ৷ মহিলা প্রার্থীদের আবেদনের জন্য উচ্চতা হতে হবে ১৫৭ সেমি ৷
advertisement
প্রার্থীদের লিখিত ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে ৷ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী স্তরে শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডেকে পাঠানো হবে ৷
আরও পড়ুন 
অনলাইনে আবেদনের জন্য লগইন করতে হবে- ssc.nic.in-এ ৷ পরীক্ষার ফি হিসেবে এসবিআই চালান বা নেটব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হবে ১০০ টাকা ৷ মহিলা প্রার্থী ও তপশিলী জাতি-উপজাতিদের ক্ষেত্রে কোনও ফিস লাগবে না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাধ্যমিক যোগ্যতায় ৫৪,৯৫৩ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা বাড়ল SSC
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement