advertisement

Death of Jawan: কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত বাংলার যুবক! ২৭ বছর বয়সে প্রাণ দিলেন সেনা

Last Updated:

দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর এলাকা ছেড়ে পালাতে শুরু করে জঙ্গিরা। ফের জঙ্গলের মধ্যে শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই। তাতেই আহত হন এক সেনা অফিসার-সহ ৫ জওয়ান। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন।

২৭ বছর বয়সে প্রাণ দিলেন  ব্রিজেশ থাপা
২৭ বছর বয়সে প্রাণ দিলেন ব্রিজেশ থাপা
শ্রীনগর: কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত দার্জিলিংয়ের যুবক। নিহতের নাম ব্রিজেশ থাপা। বয়স হয়েছিল ২৭ বছর। সোমবার কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় ব্রিজেশ সহ ৪ সেনা জওয়ানের মৃত্যু হয়। ক্যাপ্টেন ব্রিজেশ থাপা ছিলেন দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা। ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত ছিলেন। আগামিকাল তাঁর কফিনবন্দি দেহ ফিরবে বাগডোগরায়। তার পর লেবংয়ের বাড়ি রওনা হবে তাঁর মরদেহ। জওয়ানের মৃত্যুতে শোকতপ্ত পাহাড়। শোক প্রকাশ করেছেন জিটিএ’র চিফ এগজিকিউটিভ অনীত থাপাও।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ডোডা টাইন থেকে ৫৫ কিলোমিটার দূরে জঙ্গল অধ্যুষিত এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে সোমবার সন্ধ্যেয় গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। পিছু হঠবার পথ না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা আক্রমণ চালায় সেনাবাহিনী।
advertisement
advertisement
দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের গুলির লড়াই চলার পর এলাকা ছেড়ে পালাতে শুরু করে জঙ্গিরা। ফের জঙ্গলের মধ্যে শুরু হয় এলোপাথাড়ি গুলির লড়াই। তাতেই আহত হন এক সেনা অফিসার-সহ ৫ জওয়ান। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও একজন।
advertisement
সেনাবাহিনী সূত্রে জানা যাচ্ছে, এলাকায় একাধিক জঙ্গি লুকিয়ে রয়েছে। সেনার উপর জঙ্গিদের মারণ হামলার পর বিশাল সংখ্যায় সেনা ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। জঙ্গিদের নিকেশ করতে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Death of Jawan: কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত বাংলার যুবক! ২৭ বছর বয়সে প্রাণ দিলেন সেনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement