advertisement

India-Pakistan Tension: আমেরিকাকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল ভারত... কী কথা হল দুই দেশে? জানালেন জয়শঙ্কর

Last Updated:

আমেরিকার বিদেশ দফতর থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারত এবং পাকিস্তান উভয়পক্ষকেই উত্তেজনা প্রশমনের রাস্তা খোঁজার জন্য অনুরোধ করছে আমেরিকা। তার জন্য প্রয়োজনে সহায়তা করতেও প্রস্তুত।

News18
News18
নয়াদিল্লি: ভারত এবং পাকিস্তানের মধ্যে চলা সংঘাত বন্ধ করতে মধ্যস্থতা করতে চাইছে আমেরিকা। এই পরিস্থিতিতে কথা হল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পরিস্থিতি আরও খারাপ করার জন্য পাকিস্তানের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে লড়াই করবে। উত্তেজনা বৃদ্ধির যে কোনও প্রচেষ্টা যে দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।
এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রসচিব। আমেরিকার বিদেশ দফতর থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারত এবং পাকিস্তান উভয়পক্ষকেই উত্তেজনা প্রশমনের রাস্তা খোঁজার জন্য অনুরোধ করছে আমেরিকা। তার জন্য প্রয়োজনে সহায়তা করতেও প্রস্তুত।
advertisement
পাক জেনারেল আসিম মুনির অপারেশন সিঁদুরের পাল্টা ঘোষণা করেছেন ‘বুনয়ান আল মারসুস’।বিনা প্ররোচনায় ভারতের পশ্চিম সীমান্ত বরাবর লাগাতার হামলা চালাচ্ছে পাকিস্তান, শনিবার সরকারি বিবৃতিতে তেমন কথাই জানানো হল৷ তবে পাল্টা শোধ নিয়েছে ভারতও৷ পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি রাফিকি, মুরিড, চাকলালা এবং রহিম ইয়ার খান এয়ারবেসে প্রিসিশন এয়ার স্ট্রাইক করেছে ভারত৷ পাশাপাশি, সুক্কুর এবং চুনিয়া এবং শিয়ালকোটের এভিয়েশন বেসেও হামলা চালিয়েছে ভারত৷
advertisement
এদিন বিদেশ সচিব বিক্রম মিশ্রির পাশাপাশি সাংবাদিক বৈঠকে ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কম্যান্ডার ব্যোমিকা সিং৷ ভারতের তরফে পাকিস্তানের বিরুদ্ধে বিনা প্ররোচনায় ভারতের ২৬টি জায়গায় লাগাতার হামলা চালানোর অভিযোগ তোলা হয় বিবৃতিতে৷ ড্রোন, দূর পাল্লার অস্ত্র এবং ফাইটার জেট দিয়ে মিসাইল হামলা ও গোলাবর্ষণ সব দিয়েই ভারতকে লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান৷ সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India-Pakistan Tension: আমেরিকাকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল ভারত... কী কথা হল দুই দেশে? জানালেন জয়শঙ্কর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement