advertisement

অমরনাথ যাত্রায় জৈয়শ-হিজবুল জঙ্গি সংগঠনের একযোগে নাশকতার ছক

Last Updated:

অমরনাথ যাত্রায় বড়সড় নাশকতার ছক ৷ জৈয়শ ই মহম্মদ এবং হিজবুল জঙ্গি সংগঠন একে অপরের সঙ্গে হাত মিলিয়ে অমরনাথ যাত্রীদের উপর হামলার ছক কষছে ৷

#অনন্তনাগ: অমরনাথ যাত্রায় বড়সড় নাশকতার ছক ৷ জৈয়শ ই মহম্মদ এবং হিজবুল জঙ্গি সংগঠন একে অপরের সঙ্গে হাত মিলিয়ে অমরনাথ যাত্রীদের উপর হামলার ছক কষছে ৷ হামলার আশঙ্কায় অমরনাথ যাত্রায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা ৷
গোয়েন্দা দফতর সূত্রে খবর, অমরনাথ দর্শনার্থীদের জন্য বেসক্যাম্প তৈরি হয়েছে ৷ সেই বেসক্যাম্পের আশেপাশেই সন্দেহভাজন বেশ কয়েকজনকে দেখা গিয়েছে ৷ যার জেরে যাত্রীদের নিরাপত্তা আরও আঁটোসাটো করা হয়েছে ৷
advertisement
আগামী ২৮ জুন শুরু হচ্ছে অমরনাথ যাত্রা ৷ চলতি বছরে ২.৩০ লক্ষ তীর্থযাত্রী যোগ দিচ্ছেন এই অমরনাথ যাত্রায় ৷ জম্মু–কাশ্মীর সরকার তীর্থযাত্রীদের জন্য পুলিস, সেনা, বিএসএফ ও সিআরপিএফ মিলিয়ে মোট ৩৫ থেকে ৪০ হাজার সেনার ব্যবস্থা করেছে ৷ কেন্দ্র ইতিমধ্যে অতিরিক্ত ২৫০ বাহিনী রাজ্যকে দিয়েছে ৷ তবে, এই প্রথম একসঙ্গে এতগুলো জঙ্গি সংগঠন একসঙ্গে অমরনাথ যাত্রায় হামলা চালানোর ছক কষছে ৷ যার জেরে অমরনাথ যাত্রায় নিরাপত্তাব্যবস্থা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ সোশ্যাল মিডিয়াতেও সতর্কীকরণ প্রচার চালানো হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অমরনাথ যাত্রায় জৈয়শ-হিজবুল জঙ্গি সংগঠনের একযোগে নাশকতার ছক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement