advertisement

'মহাত্মা গান্ধি মহাপুরুষ, নরেন্দ্র মোদি যুগপুরুষ!' মন্তব্য উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের

Last Updated:
মহাত্মা গান্ধির সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা টানলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷
মহাত্মা গান্ধির সঙ্গে নরেন্দ্র মোদির তুলনা টানলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷
মুম্বই: মহাত্মা গান্ধি মহাপুরুষ৷ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুগপুরুষ৷ এমনই মন্তব্য করলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়৷
জৈন দার্শনিক শ্রীমদ রাজচন্দ্রজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই এমন দাবি করেছেন জগদীপ ধনখড়৷ তাঁর কথায়, ‘মহাত্মা গান্ধি সত্যাগ্রহ এবং অহিংসার মাধ্যমে দেশকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সেই মার্গে নিয়ে গিয়েছেন, যেখানে আমরা সব সময় যেতে চেয়েছিলাম৷’
এখানেই না থেমে ধনখড় বলেন, ‘আমি একটা কথা বলতে চাই৷ গত শতাব্দীর মহাপুরুষ ছিলেন মহাত্মা গান্ধি৷ আর এই শতাব্দীর যুগপুরুষ নরেন্দ্র মোদি৷’
advertisement
advertisement
উপরাষ্ট্রপতি আরও বলেন, ‘যে শক্তিরা আমাদের দেশের অগ্রগতির বিরোধী, আমাদের দেশের উত্থান হজম করতে পারে না, তারা হাত মেলাচ্ছে৷ যখনই আমাদের দেশে ভাল কিছু হয়, এই সমস্ত শক্তি অন্য রূপ ধারণ করে৷ এটা হওয়া উচিত নয়৷’
advertisement
ধনখড়ের কথায়, ‘এই বিপদ খুবই বড় মাপের৷ আমাদের আশেপাশে যে দেশগুলি রয়েছে তাদের ইতিহাস ৩০০, ৫০০ কী ৭০০ বছরের পুরনো৷ আর আমাদের ৫০০০ বছরের পুরনো ইতিহাস রয়েছে৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'মহাত্মা গান্ধি মহাপুরুষ, নরেন্দ্র মোদি যুগপুরুষ!' মন্তব্য উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement