advertisement

Jyotipriya Mallick: মারাত্মক কম রক্তচাপ, এসএসকেএম-এর আইসিইউতে স্থানান্তরিত করা হল জ্যোতিপ্রিয় মল্লিককে

Last Updated:

কয়েকদিন আগেই প্রেসিডেন্সি জেল থেকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে৷

জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি৷
জ্যোতিপ্রিয়র শারীরিক অবস্থার অবনতি৷
কলকাতা: হঠাৎ শারীরিক অবস্থার অবনতি৷ এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-কে স্থানান্তরিত করা হল ইডি-র হাতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে৷ হাসপাতাল সূত্রে খবর, দুপুরের পর থেকেই বনমন্ত্রীর রক্তচাপ উদ্বেগজনক ভাবে কমতে থাকে৷ সেই কারণেই আইসিইউ-তে স্থানান্তরিত করতে হয় তাঁকে৷ এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন বনমন্ত্রী৷
গত সপ্তাহেই প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে এসে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে৷ জেলেই অসুস্থ বোধ করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ জেল হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মেনে প্রেসিডেন্সি জেল থেকে বের করে ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বনমন্ত্রীকে৷
advertisement
advertisement
গ্রেফতারির পর অবশ্য একাধিকবার সংবাদমাধ্যমের সামনে নিজের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন বনমন্ত্রী৷ শুধু তাই নয়, আদালতে শুনানি চলাকালীনও তাঁর বিভিন্ন শারীরিক সমস্যার কথা বিচারককে জানিয়ে জামিনের তদ্বির করেছেন ধৃত মন্ত্রী৷ ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পরই বেশ কয়েকদিন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক৷ ইডি অবশ্য বার বারই জ্যোতিপ্রিয় মল্লিককে এসএসকেএম হাসপাতালে ভর্তি রাখার বিরোধিতা করেছে আদালতে৷
advertisement
রেশন বণ্টনে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত ২৭ অক্টোবর  প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করে ইডি৷ গ্রেফতারের পরেই অবশ্য ই এম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বনমন্ত্রীকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jyotipriya Mallick: মারাত্মক কম রক্তচাপ, এসএসকেএম-এর আইসিইউতে স্থানান্তরিত করা হল জ্যোতিপ্রিয় মল্লিককে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement