advertisement

ফের চাঁদে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৩ মিশনের ঘোষণা ইসরোর

Last Updated:

২০২১-এ চন্দ্রযান-৩ মিশন লঞ্চ করারও ঘোষণা করল ইসরো ৷ সরকার এর জন্য সম্মতি দিয়ে দিয়েছে ৷

#নয়াদিল্লি: ফের চাঁদে পাড়ি দেব ভারত ৷ নতুন বছরের শুরুতে চন্দ্রযান-৩ মিশনের ঘোষণা করল ইসরো ৷ এর জন্য ১৪-১৬ মাস সময় লাগবে ৷ ফলে ২০২১ সালে চন্দ্রযান ৩ উৎক্ষেপণের লক্ষ্য রাখা হয়েছে ৷ ২০২১-এ চন্দ্রযান-৩ মিশন লঞ্চ করারও ঘোষণা করল ইসরো ৷ সরকার এর জন্য সম্মতি দিয়ে দিয়েছে ৷ প্রকল্পের জন্য টাকা বরাদ্দও করেছে কেন্দ্র বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান ৷ চন্দ্রযান ২-এর উপরে ভিত্তি করে হবে এটি।
এদিন সাংবাদিক বৈঠকে কে শিবন জানিয়েছেন, এই বছর ইসরো আরও ২৫টি স্পেশ মিশনের উপরে কাজ করবে ৷ চাঁদের যে অংশে চন্দ্রযান ২ এর ল্যান্ডারের নামার কথা ছিল সেখানেই ল্যান্ড করবে চন্দ্রযান ৩ ৷ ইসরো প্রধান জানান, ল্যান্ডিং সফল না হলেও চন্দ্রযান ২ ব্যর্থ নয় ৷ এখনও চন্দ্রযান ২-এর লুনার অরবিটার চাঁদের কক্ষে ঘুরছে ৷
advertisement
২০২২-শে মিশন গগনযান ৷ মহাকাশে মানুষ পাঠাবে ভারত ৷ মিশনের জন্য বাছাই করা হয়েছে ৪ মহাকাশচারী ৷ শিবন জানিয়েছেন, জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে বাছাই করা ৪ মহাকাশচারীর প্রশিক্ষণ শুরু হবে রাশিয়াতে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের চাঁদে পাড়ি দেবে ভারত, চন্দ্রযান-৩ মিশনের ঘোষণা ইসরোর
Next Article
advertisement
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
কুয়েত থেকে কোচি পৌঁছল বিমান, এল ২০ জন ভারতীয়ের মরদেহ, জানুন তাঁদের পরিচয়
  • ইরানের ধারাবাহিক হামলার কারণে মরদেহ ভারতে ফেরাতে বিলম্ব হয়েছে

  • নিহতদের মরদেহ যত দ্রুত সম্ভব তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে

  • কুয়েতে অবস্থিত ভারতীয় মিশন স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement