advertisement

কাশ্মীরে সেনার বড় সাফল্য, খতম খতরনাক ISIS জঙ্গি আবদুল্লা

Last Updated:

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট জম্মু-কাশ্মীর (ISJK)-র কম্যান্ড ছিল ইশাক৷ আবদুল্লা ভাই হিসেবেই সে বেশি পরিচিত৷ ISJK হল আইসিস-এরই একটি শাখা৷ সংগঠনের প্রধান হল জাকির মুসা৷

#শ্রীনগর: কাশ্মীরে জঙ্গি নিধনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা৷ শুক্রবার সেনার গুলিতে মৃত্যু হল খতরনাক জঙ্গি ইশাক আহমেদ সোফির৷ মোস্ট-ওয়ান্টেড জঙ্গি তালিকায় থাকা জাকির মুসার সবচেয়ে ঘনিষ্ঠদের মধ্যে একজন হল এই ইশাক আহমেদ মুসা৷ এ দিন জম্মু-কাশ্মীরের সোপোরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই জঙ্গির৷
advertisement
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট জম্মু-কাশ্মীর (ISJK)-র কম্যান্ড ছিল ইশাক৷ আবদুল্লা ভাই হিসেবেই সে বেশি পরিচিত৷ ISJK হল আইসিস-এরই একটি শাখা৷ সংগঠনের প্রধান হল জাকির মুসা৷ মুসার পরে ISJK-র প্রধান হওয়ার কথা ছিল ইশাকেরই৷
advertisement
এ দিন জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন সূত্রে খবর পেয়ে সোপিয়ানে অভিযান চালায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী৷ জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পাল্টা গুলিতে মৃত্যু হয় ইশাকের৷ ২০১৫ সালে ইশাক সোফি হরকত উল মুজাহিদিনে যোগ দেয়৷ ২০১৬ সালে আইসিস-এর ISJK-তে যোগ দেয় ইশাক৷
আরও ভিডিও: পুলওয়ামাতে জঙ্গি হামলার আগের মুহূর্তের ভিডিও এল প্রকাশ্যে
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরে সেনার বড় সাফল্য, খতম খতরনাক ISIS জঙ্গি আবদুল্লা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement