advertisement

বিস্ফোরক প্রধানমন্ত্রী ! ফের নিশানায় কংগ্রেস

Last Updated:

গুটি গুটি পায়ে এগিয়ে আসছে লোকসভা ভোট ৷ তার ঠিক আগেই বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট আছে ৷

#আজমগড়: গুটি গুটি পায়ে এগিয়ে আসছে লোকসভা ভোট ৷ তার ঠিক আগেই বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট আছে ৷ এই বেশ কয়েকটি রাজ্যের মধ্যে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ তো বটেই বিজেপি শীর্ষ নেতৃত্ব চাইলে লোকসভা নির্বাচনের সঙ্গে বেশ কিছু বিজেপি শাসিত রাজ্যের নির্বাচনও সেরে ফেলতে পারে ৷
এমনিতেই তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশার নির্বাচন ২০১৯-এ লোকসভা ভোটের সঙ্গেই হবে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই জনসভা আগামী ভোট গুলির মহড়া হিসাবেই ধরা হচ্ছে ৷
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের আজমগড়ে এক বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একধিক সরকারি যোজনার ঘোষণা করেছেন ৷ প্রধানত দেশের পূর্বাঞ্চলকে শক্তপোক্ত করতে পূর্বাঞ্চল এক্সপ্রেসের ঘোষণা করেছেন ৷ জনজীবনে এই পূর্বাঞ্চল এক্সপ্রেসের গুরুত্ব অপরিসীম বলেই দাবি করেছেন প্রধানমন্ত্রী ৷
advertisement
advertisement
দেশের উন্নতি এবং ক্রমাগত উন্নতিই একমাত্র তাঁর উন্নতির মন্ত্রকে এক নতুন দিশা দিতে পারে ৷ বিভিন্ন প্রসঙ্গে তিনি বক্তব্য রাখতে গিয়ে তিনি একাধিক প্রসঙ্গের উল্লেখ করেছেন ৷ প্রধানমন্ত্রী এই মঞ্চ থেকে কংগ্রেসকে বিঁধতে ছাড়েননি ৷
এদিন কংগ্রেসের বিরুদ্ধে বেশ আক্রমণত্মক দেখিয়েছে প্রধানমন্ত্রীকে ৷ তিনি বলেছেন কংগ্রেস সর্বদা মুসলিম তোষণের রাজনীতি করে চলেছে ৷ তাহলে আদৌ কি কংগ্রেস মুসলিমদের পার্টিতে পরিণত হয়েছে ৷
advertisement
তিনি দাবি করেছেন ৩৪০ কিলোমিটারের দীর্ঘ পূর্বাঞ্চল এক্সপ্রেস তৈরির পরে লখনউ-এর সঙ্গে সরাসরি জুড়ে দেওয়া হবে ৷ তিনি আরও দাবি করেছেন তাঁর সরকার মানুষের দরকারকে সবার আগে প্রাধান্য দিয়েছে ৷ মানুষ এবং তার সমস্যাই শেষ কথা সেখানে নেই কোনও জাতপাত বিচার নেই ভেদাভেদ ৷
তিনি আবার মনে করিয়ে দিয়েছেন সবকা বিকাশ সবকে সাথ মন্ত্রটি ৷ তিনি বলেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টিই সবাইকে চলতে পারে সবার হয়ে বলতে পারে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিস্ফোরক প্রধানমন্ত্রী ! ফের নিশানায় কংগ্রেস
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement