advertisement

'অদৃশ্য শত্রু বনাম অপরাজেয় যোদ্ধা,' করোনা মোকাবিলায় ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের বার্তা মোদির

Last Updated:

স্পষ্ট জানিয়ে দিলেন, করোনা যোদ্ধাদের কোনও রকম হেনস্থা, দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না৷

#নয়াদিল্লি: করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছেন দেশের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা৷ সোমবার সেই করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াতে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্পষ্ট জানিয়ে দিলেন, করোনা যোদ্ধাদের কোনও রকম হেনস্থা, দুর্ব্যবহার বরদাস্ত করা হবে না৷
বেঙ্গালুরুতে রাজীব গান্ধি হেল্থ ইউনিভার্সিটি-র একটি অনুষ্ঠানে ভিডিও বার্তায় মোদি বলেন, 'ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা হলেন উর্দিহীন সৈনিক৷ এই যুদ্ধটি হল, অদৃশ্য শত্রু বনাম অপরাজেয় যোদ্ধাদের৷ কিছু মানুষের বিকৃত চিন্তাভাবনার জেরে এই করোনা যোদ্ধাদের নানা ভাবে হেনস্থা হতে হচ্ছে৷ আমি স্পষ্ট জানাতে চাই, করোনা যোদ্ধাদের বিরুদ্ধে কোনও রকম হিংসা, খারাপ ব্যবহার বরদাস্ত করা হবে না৷'
advertisement
প্যারামেডিক্যাল স্টাফ কমে যাওয়ার সমস্যা মেটাতে সরকার একটি আইন পাস করবে বলেও জানান প্রধানমন্ত্রী৷ করোনা সংক্রমণ রুখতে টেলিমেডিসিন নিয়ে আলোচনা চান প্রধানমন্ত্রী৷ মেডিক্যাল সেক্টরে দেশীয় দ্রব্য ও প্রযুক্তগত সরঞ্জাম ব্যবহার বাড়ানোর উপরেও জোর দেন তিনি৷
advertisement
মোদি বলেন, 'আমাদের দেশীয় সংস্থাগুলি ব্যবক্তিগত সুরক্ষার সরঞ্জাম তৈরি করছে৷ করোনা যোদ্ধাদের ১ কোটি পিপিই কিট জোগান দিয়েছে৷ আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেছেন ১২ কোটি মানুষ৷ এই সবই দেশের মানুষকে করোনা যুদ্ধে জয়ী করবে৷'
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'অদৃশ্য শত্রু বনাম অপরাজেয় যোদ্ধা,' করোনা মোকাবিলায় ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের বার্তা মোদির
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement