advertisement

জয়ললিতা সম্পর্কে না জানা কিছু তথ্য

Last Updated:

রবিবার বিকেল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ৷ চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আম্মাকে ৷

#চেন্নাই: রবিবার বিকেল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা ৷ চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আম্মাকে ৷ এই খবর ছড়িয়ে পড়তেই চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সামনে ভিড় জমতে শুরু করেছে তার সমর্থকদের ৷ দেশের রাজনীতিতে অন্যতম কুশলি কিং মেকারের পাশাপাশি তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন ৷ একসময় এমজি রামচন্দ্রনের নায়িকা হিসাবে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। রাজনীতিতে তিনিই জয়ললিতার গুরু।
জয়ললিতা দক্ষিণ ভারতের সেই অভিনেত্রীর যিনি ছবিতে প্রথম স্কার্ট পরেছিলেন ৷ ১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত জয়ললিতা বেশিরভাগ এমজি রামচন্দ্রনের সঙ্গে ছবি করেছেন ৷
jayalalithaa3
advertisement
এরপর ১৯৮২ সাল থেকে এমজিআরের হাত ধরেই রাজনীতিতে পা রাখেন আম্মা ৷
এমজিআরের হাত ধরেই এআইএডিএমকে একের পর এক ধাপ পেরিয়ে দ্রুত দলের দ্বিতীয় সবোর্চ্চ পদ দখল করেন জয়ললিতা।
advertisement
এমজিআরের মৃত্যু, দলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাঙন - সব সামলে জয়ললিতার নেতৃত্বে তামিলনাড়ুতে  ক্ষমতায় ফেরে এআইএডিএমকে।
১৯৯১ সালের ২৪ জুন প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন জয়ললিতা ৷ তিনিই তামিলনাড়ুর প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ৷
২০০১ সালে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন ৷
২০১১ সালে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হন ৷
তামিলনাড়ুতে জয়ললিতাকে ‘আম্মা’ বলে সম্বোধন করা হয় ৷
advertisement
এই মুহূর্তে তার নামে রাজ্যে বেশ কয়েকটি প্রকল্প চলছে৷ যার মধ্যে রয়েছে আম্মা ক্যান্টিন, আম্মা বাটার, আম্মা সিমেন্ট ৷
জীবনের প্রথম দিকে তিনি তামিল ছবির অভিনেত্রী ছিলেন ৷ এরপর তেলেগু, কন্নড় ও হিন্দি ছায়াছবিতেও তিনি অভিনয় করেছেন ৷
স্কুলে পড়ার সময়  ‘এপিসল’ নামে একটি ইংরেজি ছবিতেও তিনি অভিনয় করেছিলেন ৷
advertisement
১৫ বছর বয়সে কন্নড় ছায়াছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি ৷ এরপর তামিল ছবিতে কাজ করতে শুরু করেন জয়ললিতা ৷ দক্ষিণ ভারতের তিনিই প্রথম অভিনেত্রী যিনি রূপোলি পর্দায় প্রথম স্কার্ট পরে অভিনয় করেছেন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জয়ললিতা সম্পর্কে না জানা কিছু তথ্য
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement