Holi Special Trains: দোলের ছুটিতে বেড়াতে যাচ্ছেন? ১৪ জোড়া বিশেষ ট্রেন চলবে ১২৮ ট্রিপে! জানুন সময়সূচি
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Holi Special Trains: দোলের ছুটিতে বেড়াতে যাওয়ার সুবর্ণ সুযোগ। আপনার জন্য বাড়িতে ট্রেন পরিষেবা নিয়ে হাজির ভারতীয় রেল। জানুন সময়সূচি
কলকাতা : আসন্ন দোলের ছুটিতে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে এবং আরামদায়ক ভ্রমণের সুবিধা বজায় রাখতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে ১৪ জোড়া বিশেষ ট্রেন ১২৮ টি ট্রিপের জন্য চালাবে ভারতীয় রেল৷ ফেব্রুয়ারি ২০২৬ থেকে হোলি স্পেশাল হিসেবে এগারো জোড়া ট্রেন ইতিমধ্যেই চলছে। এছাড়াও টাটানগর-কাটিহার-টাটানগর, আগরতলা-গুয়াহাটি-আগরতলা এবং কিষাণগঞ্জ-লালকুঁয়া-কিষাণগঞ্জের মধ্যে আরও তিনটি স্পেশাল ট্রেন চলবে।
স্পেশাল ট্রেন নং. ০৮১৮১ (টাটা নগর-কাটিহার) ২ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি সোমবার টাটানগর থেকে ১৩:৩০ ঘন্টায় রওনা দিয়ে পরের দিন ০৭:৩০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে। ফেরত যাত্রায়, স্পেশাল ট্রেন নং.০৮১৮২ (কাটিহার-টাটানগর) ৩ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি মঙ্গলবার কাটিহার থেকে ১০:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৪:৩০ ঘণ্টায় টাটানগর পৌঁছাবে। দুটি ট্রেনই ৫ ট্রিপ করে চলবে।
advertisement
একইভাবে, স্পেশাল ট্রেন নং. ০৫৬২৮ (আগরতলা-গুয়াহাটি) ৫ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার আগরতলা থেকে ১৯:০০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন সকাল ০৯:০০ ঘন্টায় গুয়াহাটি পৌঁছাবে। ফিরতি পথে, স্পেশাল ট্রেন নং. ০৫৬২৭ (গুয়াহাটি-আগরতলা) ৬ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার গুয়াহাটি থেকে ১৩:১৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৪:২৫ ঘণ্টায় আগরতলা পৌঁছাবে। দুটি ট্রেনই ৪ ট্রিপ করে চলবে।
advertisement
advertisement
এছাড়াও, ট্রেন নং. ০৫৭৪১ (কিষাণগঞ্জ-লালকুঁয়া) ৫ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার কিষাণগঞ্জ থেকে ০৮:৩০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৫:৪০ ঘণ্টায় লালকুঁয়া পৌঁছবে। ফিরতি পথে, স্পেশাল ট্রেন নং. ০৫৭৪২ (লালকুয়ান-কিষানগঞ্জ) ৬ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত প্রতি শুক্রবার লালকুঁয়া থেকে ২০:৪০ ঘণ্টায় রওনা দিয়ে রবিবার ০২:০০ঘন্টায় কিষানগঞ্জ পৌঁছাবে। দুটি ট্রেনই ৪ ট্রিপ করে চলবে।
advertisement
আরও পড়ুন : ইঁদুর মারার বিষ মাখানো ফল বিক্রি! ক্রেতার ক্যামেরায় এই ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মুম্বইয়ের ২ ফল বিক্রেতা
স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে উৎসবের মরশুমে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য জোনের প্রধান স্টেশনগুলিতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। পরিষ্কার পানীয় জল, সুরক্ষা ব্যবস্থা মজবুত, প্ল্যাটফর্ম এবং সার্কুলেটিং এরিয়ায় সুশৃঙ্খল ভিড় ব্যবস্থাপনা ও হেল্প ডেস্ক এবং অতিরিক্ত অন-গ্রাউন্ড কর্মীদের মাধ্যমে যাত্রী সহায়তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবের সময় যাত্রীদের সুরক্ষিত, সুশৃঙ্খল এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপগুলি করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 26, 2026 9:29 AM IST










