Indian Railways: বড় খবর! পুজোর মরশুমে বিরাট রেকর্ড গড়ল ভারতীয় রেল! জানলে চমকে যাবেন
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Indian Railways: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তার গ্রাহকদের পরিষেবা দিতে এবং প্রান্তিক ব্যবহারকারীদের কাছে অত্যাবশ্যকীয় সামগ্রীর সময় অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে দিনরাত চব্বিশ ঘণ্টা নিরলসভাবে কাজ করছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তার অধিক্ষেত্রের অধীনে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি কোণায় সামগ্রী সরবরাহের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে তারই অংশ হিসেবে ২০২৪-এর অক্টোবর মাসে ৯২১টি পণ্যবাহী রেক আনলোড করেছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্য শস্য, সার, সিমেন্ট, কয়লা, শাকসবজি, অটো, ট্যাংকের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।
২০২৪-এর অক্টোবর মাসে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৩৪টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩০৪টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৫৯টি রেক, নাগাল্যান্ডে ১৫টি রেক, অরুণাচল প্রদেশে ১০টি রেক, মণিপুরে ০২টি রেক এবং মিজোরামে ০১টি রেক আনলোড করা হয়। এছাড়াও, ২০২৪-এর অক্টোবর মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৬০ পণ্যবাহী রেক ও বিহারে ১৪০টি পণ্যবাহী রেক আনলোড করা হয়।গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণ কাজের দ্রুত সম্পাদন করা, আধুনিক টার্মিনাল হ্যান্ডলিং সুবিধার ফলে অন্তর্মুখী ও বহির্মুখী পণ্য পরিবহণের চলাচল বৃদ্ধি ঘটেছে। সমস্ত পর্যায়ে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্নঅ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় ও অন্যান্য সামগ্রীর চলাচল বৃদ্ধির পাশাপাশি মাল আনলোডিংও বৃদ্ধি পায়।উৎসবে লক্ষ্মী লাভ ভারতীয় রেলের, কোভিড পরবর্তী পণ্য পরিবহণে রেকর্ড গড়ছে ভারতীয় রেল :
advertisement
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তার গ্রাহকদের পরিষেবা দিতে এবং প্রান্তিক ব্যবহারকারীদের কাছে অত্যাবশ্যকীয় সামগ্রীর সময় অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে দিনরাত চব্বিশ ঘণ্টা নিরলসভাবে কাজ করছে।পণ্য লোডিং-এর ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগতভাবে অগ্রগতি লাভ করছে৷ ২০২৪-এর সেপ্টেম্বর মাসে ০.৮৯১ মিলিয়ন টন বিভিন্ন পণ্য সামগ্রীর লোডিং নথিভুক্ত হয়েছে।২০২৪-এর সেপ্টেম্বর মাসে সামগ্রী লোডিং পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় সংশ্লিষ্ট মাসে সিমেন্ট লোডিং-এর বৃদ্ধি ঘটেছে ৮০ শতাংশ, খাদ্য শস্য লোডিঙের বৃদ্ধি ঘটেছে ১০.২ শতাংশ, সার লোডিঙের ২৩.৫ শতাংশ এবং কনটেনার লোডিঙের ৭.৭ শতাংশ বৃদ্ধি ঘটেছে।
advertisement
advertisement
বিগত অর্থবর্ষের একই সময়ের তুলনায় অন্যান্য সামগ্রী যেমন টিম্বার ও ব্যালাস্ট লোডিং-এ বৃদ্ধি ঘটেছে যথাক্রমে ২৭৫ শতাংশ এবং ৪৪.৯ শতাংশ।পণ্য লোডিং-এ ক্রমাগত এই বৃদ্ধি অঞ্চলটির বর্ধিত অর্থনৈতিক কার্যকলাপের প্রতিফলন ঘটিয়েছে। ২০২৪-এর সেপ্টেম্বর পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের ক্রমবর্ধমান পণ্য লোডিং ৫.৩৬৮ মিলিয়ন টনে পৌঁছে গিয়েছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ৭.২ শতাংশ বেশি। এর ফলে রাজস্বের পরিমাণও বৃদ্ধি পেয়েছে৷
advertisement
পণ্য পরিবহণের ক্ষেত্রে যেহেতু উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগত অগ্রগতি লাভ করছে, তাই নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করতে প্রযুক্তির উন্নয়নে গুরুত্ব আরোপ করা হয়েছে, যার ফলে ভবিষ্যতে আরও বিকাশ নিশ্চিত হবে।কোভিড পরবর্তী সময়ে পণ্য পরিবহণে রেকর্ড গড়ছে ভারতীয় রেল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 18, 2024 10:36 AM IST











