advertisement

India vs Bangladesh: 347/9 ডিক্লেয়ার দিল ভারত, বাংলাদেশের বিরুদ্ধে লিড 241 রানের

Last Updated:
#কলকাতা : ২৪১ রানের লিড নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ডিক্লেয়ার দিল ভারতীয় দল ৷ ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান এই অবস্থায় মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি ৷ সে সময় ক্রিজে ব্যাট করছিলেন ঋদ্ধিমান সাহা ৷ আসলে সন্ধ্যার কন্ডিশনে বোলরদের ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে চেয়েছেন অধিনায়ক কোহলি ৷
এদিকে পিঙ্ক বলে প্রথম ভারতীয় হিসেবে শতরানের নজির গড়েন অধিনায়ক বিরাট কোহলি এর পাশাপাশি আরও একাধিক মাইলস্টোনও এই ম্যাচের পারফরম্যান্স দিয়ে অ্যাচিভ করলেন তিনি ৷ Pink Ball টেস্টে ১৯৪ বলে ১৩৬ রান করে আউট হন ক্যাপ্টেন কোহলি ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১৮ টি চার দিয়ে ৷
advertisement
advertisement
অজিঙ্ক রাহানে অবশ্য অর্ধশতরান করার পরেই আউট হয়ে যান ৷ জাডেজা-অশ্বিনরা খুব একটা স্বচ্ছন্দ কেউই হতে পারছিলেন না ৷ তাই অধিনায়ক কোহলি সিদ্ধান্ত নেন ম্যাচ ডিক্লেয়ার দেওয়ার ৷
এদিকে এর আগের দিন রোহিত শর্মা ও ময়াঙ্ক আগরওয়ালকে দ্রুত প্যাভিলয়নে ফিরিয়ে দিলেও ভারতকে বিশেষ বাগে আনতে পারল না বাংলাদেশ ৷এদিন বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের পর ব্যাট করতে নেমে অর্ধশতরান করে নেন চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসেবে বিরাট কোহলি টেস্টে ৫০০০ রান পূরণ করে ফেলেলন ৷দিনের শেষে ৬৮ রানের লিড ভারতের ৷ ৫৯ রানে ব্যাট করছৈন কোহলি ও রাহানে করছেন ২৩ রানে ৷
advertisement
পয়া ইডেন খালি হাতেই ফেরাল রোহিত শর্মাকে ৷ একটি ছয় ও দুটি চার মারলেও ৩৫ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হিটম্যান ৷ ইনদওরে দ্বিশতরানের মালিক ময়াঙ্ক ফেরেন ২১ বলে ১৪ রান করে ৷ এরপর অবশ্য ক্রিজে উইকেট ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি ৷ ১০৫ বলে ৫৫ রান করে এবাদত হোসেনের শিকার পূজারা ৷ তাঁর ইনিংসে তাঁর রয়েছে ৮ টি চার ৷
advertisement
এদিকে দুটো সেশনও গেল না তার আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস ৷ ৩০.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ ৷ ইশান্ত শর্মা ৫ উইকেট, উমেশ যাদব ৩ উইকেট, মহম্মদ শামি ২ উইকেট নেন ৷
advertisement
অনেক অপেক্ষা ছিল যার জন্য অবশেষে শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে জয় ৷ কিন্তু সেসব কিছুর চেয়ে এই ম্যাচ ঘিরে আগ্রহের কারণ এটা ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ ৷ Pink Ball টেস্ট ঘিরে শুক্রবার ইডেনে চাঁদের হাট ৷ ফ্রাইডে ব্লকবাস্টার উপস্থিতি  ও গ্যালারি ভরার দিক থেকে সুপারহিট ৷
advertisement
প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে ফ্লপ শো দেখিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা ৷ ইডেনেও সেই ধারা অব্যহত ৷ এদিন নেমে থেকে পরপর আউট হতে থাকেন বাংলাদেশ ক্রিকেটাররা ৷ এদিন বাংলাদেশি ওপেনার শাদমান ইসলাম ২৯ রান করেন ৷ এছাড়াও ২৪ রান করে রিটাযার্ড হার্ট হয়ে যান লিটন দাস ৷ এছাড়া ১৯ রান করেন নইম হাসান ৷ চারটি ব্যাটসম্যান শূন্য রান করেন ৷ এছাড়া বাকিরা দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India vs Bangladesh: 347/9 ডিক্লেয়ার দিল ভারত, বাংলাদেশের বিরুদ্ধে লিড 241 রানের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement