advertisement

India to buy oil from Russia: কোণঠাসা রাশিয়ার থেকে সস্তায় তেল কিনবে ভারত? বাধা হতে পারে আমেরিকার আপত্তি

Last Updated:

রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক ভাবেই ভাল৷ রাশিয়ার ইউক্রেন হানা (Russia Ukraine War) নিয়েও তাই সতর্ক অবস্থান নিয়েছে নয়াদিল্লি৷

রাশিয়ার থেকে সস্তায় তেল কিনতে পারে ভারত৷
রাশিয়ার থেকে সস্তায় তেল কিনতে পারে ভারত৷
#দিল্লি: রাশিয়া ইউক্রেন যুদ্ধের (Russia Ukraine War) জেরে পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel Prices) আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে৷ ইউক্রেনের উপরে আক্রমণের জন্য রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা সহ বহু দেশ৷ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে আমেরিকাও৷ ফলে রাশিয়ায় জ্বালানির দাম সর্বকালীন সস্তা হয়ে গিয়েছে৷
রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক ভাবেই ভাল৷ রাশিয়ার ইউক্রেন হানা নিয়েও তাই সতর্ক অবস্থান নিয়েছে নয়াদিল্লি৷ ইউক্রেনে হিংসা বন্ধের বার্তা দিলেও সরাসরি রুশ হামলার নিন্দা করেনি ভারত৷ রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোটদানেও বিরত থেকেছে তারা৷
advertisement
advertisement
তবে রাশিয়ার থেকে কম দামে তেল কেনা নিয়ে ভারতের চিন্তার কারণ হতে পারে আমেরিকার আপত্তি৷ কারণ আমেরিকা চায়, তাদের মতো অন্যান্য দেশও রাশিয়ার থেকে জ্বালানি তেল না কিনে তাদের আরও কোণঠাসা করে দিক৷
advertisement
পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তেল কেনা নিয়ে ভারতের আলোচনা শুরু হয়েছে৷ সংসদে তিনি জানিয়েছেন, রাশিয়ার থেকে কতটা তেল পাওয়া যাবে, তা বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করছে৷
সৌদি আরবের পর রাশিয়াই পৃথিবীর বৃহত্তম তেল রপ্তানীকারী দেশ৷ ইউরোপের অধিকাংশ দেশ তেলের জন্য রাশিয়ার উপরে নির্ভরশীল৷ অন্যদিকে সবথেকে বেশি তেল আমদানিকারী দেশগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ভারত৷ যদিও নিজেদের প্রয়োজনের মাত্র তিন শতাংশ তেল রাশিয়া থেকে কেনে ভারত৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
India to buy oil from Russia: কোণঠাসা রাশিয়ার থেকে সস্তায় তেল কিনবে ভারত? বাধা হতে পারে আমেরিকার আপত্তি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement