advertisement

‘‌পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা সবাই শুনেছে, শুনতে পায়নি সরকার’‌:‌ সনিয়া গান্ধি

Last Updated:

কংগ্রেস আগেই জানিয়েছিল, গরিব, মধ্যবিত্ত মানুষের স্বর তুলে ধরতে ও সরকারের কানে পৌঁছে দিতেই এই স্পিক আপ প্রচার কর্মসূচি নিয়েছে ‌দল

#‌নয়াদিল্লি:‌ ‘‌গোটা দেশ শুনেছে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার স্বর, শুধু সরকার শুনতে পায়নি।’‌ এমনই কথা বললেন কংগ্রেসের সভাপতি সনিয়া গান্ধী। একটি ভিডিও বার্তায় এদিন একথা বলেন কংগ্রেস নেত্রী। দলের ‘‌স্পিক আপ’‌ প্রচারের অংশ হিসাবে এদিন সনিয়া গান্ধি পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়ে একহাত নেন কেন্দ্রীয় সরকারকে।
কংগ্রেস আগেই জানিয়েছিল, গরিব, মধ্যবিত্ত মানুষের স্বর তুলে ধরতে ও সরকারের কানে পৌঁছে দিতেই এই স্পিক আপ প্রচার কর্মসূচি নিয়েছে ‌দল। সেই প্রচারের অংশ হিসাবে এর আগে একাধিক ভিডিও বার্তা দিয়েছেন রাহুল গান্ধী। বলেছেন সনিয়াও। এবারেও সেই একই ধরণের বার্তায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তিনি। কংগ্রেস সভাপতির দাবি, সরকারের উচিত এখনও সাধারণ দরিদ্র মানুষের হাতে পরের ছ’‌মাসের আর্থিক সাহায্য হিসাবে ৭,৫০০ টাকা করে তুলে দিতে। আর এখনই মানুষের হাতে সাহায্য হিসাবে ১০ হাজার টাকা করে দেওয়ার কথা তিনি বলেন। এছাড়া, পরিযায়ী শ্রমিকেরা যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারেন, সেই বিষয়েও কেন্দ্রীয় সরকারকে নিশ্চয়তা দিতে বলেছেন সনিয়া।
advertisement
এর আগে রাহুল গান্ধী নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ভিডিও আলোচনায় বসেছিলেন। সেখানে অভিজিতের কথাতেই রাহুল বারবার বলেন, কেন্দ্রীয় সরকার অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য যেন দরিদ্র মানুষের হাতে নগদ টাকা দিয়ে সাহায্য করেন। এখন ঋণ দিয়ে পরিস্থিতির উন্নতি হবে না, সেকথাও বলেন রাহুল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘‌পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা সবাই শুনেছে, শুনতে পায়নি সরকার’‌:‌ সনিয়া গান্ধি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement