advertisement

ভয়কে হার মানালেন স্ত্রী! ছয় ভালুকের হাতে আটক স্বামীকে বাঁচালেন একাই

Last Updated:

বিপদের মুখে পড়ে সাহায্যের জন্য চিৎকার করেননি স্ত্রী। বরং স্বামীকে ভালুকদের কাছ থেকে ছাড়িয়ে আনতে নিজেই মুখোমুখি হলেন তাদের। কুড়ুল হাতে ওড়িশার জঙ্গলে ভালুকদের সঙ্গে লড়ে স্বামীকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনেছেন স্ত্রী।

ভালুকের আক্রমণ রুখলেন একাই
ভালুকের আক্রমণ রুখলেন একাই
বারিপদা:  রুজির টানে ওড়িশার গভীর জঙ্গলে গিয়েছিলেন স্বামী-স্ত্রী মালদে সোরেন এবং লিলি সোরেন। শুকনো পাতা ও কাঠ সংগ্রহের সময় হঠাৎ ছয়টি ভালুক স্বামীকে ঘিরে ধরে আক্রমণ করে।
ভয়ঙ্কর মুহূর্তে লিলি চিৎকার না করে সাহসিকতার সঙ্গে এগিয়ে যান। হাতে থাকা কুড়ুল দিয়ে তিনি ভালুকদের মোকাবিলা করে স্বামীকে মৃত্যুর হাত থেকে বাঁচান। এর ফলে স্বামী গুরুতর আহত হন, আর লিলি সামান্য আহত হন।
পরে লিলি একাই রক্তাক্ত স্বামীকে জঙ্গল থেকে বের করে গ্রামে নিয়ে আসেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে ভর্তি করেন। মালদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরে কেওনঝড়ের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ওড়িশা বন দফতর দম্পতির খোঁজখবর নিয়েছে।
advertisement
advertisement
মালদে ও লিলি সোরেন করণজিয়ার মিলু গ্রামের বাসিন্দা এবং পাতা ও কাঠ বিক্রি করে সংসার চালান।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়কে হার মানালেন স্ত্রী! ছয় ভালুকের হাতে আটক স্বামীকে বাঁচালেন একাই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement