advertisement

King Cobra Snake Bite Death: গলায় বিষধর কিং কোবরা পেঁচিয়ে খেলা দেখাতে গিয়ে ছোবল, মৃত্যু বৃদ্ধের! ভাইরাল ভিডিও দেখুন

Last Updated:

কিন্তু সেই সাপেরই ছোবলে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে তাঁর (King Cobra Snake Bite Death)।

 গলায় বিষধর কিং কোবরা পেঁচিয়ে খেলা দেখাতে গিয়ে ছোবল, মৃত্যু বৃদ্ধের!
গলায় বিষধর কিং কোবরা পেঁচিয়ে খেলা দেখাতে গিয়ে ছোবল, মৃত্যু বৃদ্ধের!
#শিলচর: বিশেষজ্ঞদের মতে, দেশজুড়ে কিং কোবরার ছোবলে মৃত্যু হয়েছে ৩-৪ জনের। তার মধ্যে এই প্রথম উত্তর-পূর্বে কোবরার কামড়ে মৃত্যু হল ৬০ বছরের রঘুনন্দন ভূমিজের (King Cobra Snake Bite Death)। ধলাইয়ের রাজনগরের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা রঘুনন্দন রবিবার ধানখেত থেকে একটি কিং কোবরাকে ধরেন (King Cobra Snake Bite Death)। সেটিকে গলায় পেঁচিয়ে সেটিকে ধরার গল্প গ্রামবাসীদের শুনিয়েছিলেন তিনি। কিন্তু সেই সাপেরই ছোবলে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে তাঁর (King Cobra Snake Bite Death)।
দক্ষিণ অসমের বরাক ভ্যালির ধোলাইয়ের ঘটনা। ধানখেত থেকে কোবরাটিকে ধরার পর সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছিলেন রঘুনন্দন। গ্রামবাসীরাও উৎসাহ নিয়ে তাঁকে দেখছিলেন এবং মোবাইলে ভিডিও করে রাখছিলেন সেই ভয়ংঙ্কর দৃশ্য। হাতে সাপের মাথাটি চেপে ধরে, মাটিতে বসে সাপ ধরার গল্প বলছিলেন তিনি। গত রবিবারই সেই সাপটিকে ধরেছিলেন রঘুনন্দন ভূমিজ। তার পর থেকেই গ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সেই কাহিনি বলছিলেন তিনি।
advertisement
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, সাপটিকে মুখের কাছে চেপে ধরেছিলেন রঘুনন্দন। গ্রামবাসীদের দেখাতে বার বার সাপটিকে খোঁচা মারছিলেন তিনি। কিন্তু সরীসৃপটি ঠিক সময়ের অপেক্ষায় ছিল। সুযোগ পেয়েই রঘুনন্দনকে ছোবল মারে কিং কোবরাটি। তাঁকে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও, শেষ রক্ষা হয়নি। সাপের বিষে মারা যান রঘুনন্দন। কাছার জেলার বিভাগীয় বনাধিকারিক জানিয়েছেন, সাপটি কিং কোবরাই ছিল। ডিএফও বলেছেন, 'কোবরা সাপেরা ধানখেতে থাকতে পছন্দ করে। গ্রামবাসীদের সাপ না ধরার অনুরোধ করা হচ্ছে। এটি শুধু বিপজ্জনক নয়, এটি বণ্যপ্রাণী সুরক্ষা আইনের অধীনে একটি অপরাধও।'
advertisement
রঘুনন্দন ভূমিজকে কামড়ানোর পরই গোটা এলাকায় খবর ছড়িয়ে যায়। বনকর্মীদের কাছেও গিয়েছিল সেই খবর। পরে সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
King Cobra Snake Bite Death: গলায় বিষধর কিং কোবরা পেঁচিয়ে খেলা দেখাতে গিয়ে ছোবল, মৃত্যু বৃদ্ধের! ভাইরাল ভিডিও দেখুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement