advertisement

Viral Video: 'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই ভাইরালও হয়েছে সেটি (Viral Video)।

'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!
'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!
#কোয়েম্বাটোর: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। প্রতিদিনই নানা ঘটনার ছবি ও ভিডিও ট্রেন্ডিং হয় এবং নেটিজেনের নজর আকর্ষণ করে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক সাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠছে অনেকেরই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই ভাইরালও হয়েছে সেটি (Viral Video)। আক্ষরিক অর্থেই সাপ যেন মানুষের কথা বুঝতে পারে বলে প্রমাণ পাওয়া গিয়েছে এই ভিডিওতে।
সাধারণত বাড়িতে সাপ ঢুকলে বেশিরভাগই আতঙ্কিত হয়ে পড়েন। কেউ বা বন দফতরে ফোন করে সেটিকে উদ্ধার করানোর চেষ্টা করেন, অনেকে আবার সাপকে মেরেও ফেলেন। তবে সম্প্রতি কোয়েম্বাটুরের এক ভিডিওতে দেখা গিয়েছে, সাপকে বাড়িতে না ঢোকার জন্য শান্ত গলায় অনুরোধ করছেন এক মহিলা। গেটের সামনে বিষধর গোখরোর বাচ্চা সাপটিকে দেখতে পেয়ে মিষ্টি সুরে ঘরে না ঢোকার অনুরোধ করছেন তিনি।
advertisement
advertisement
ভিডিওতে ধরা পড়েছে, একটি গোখরো ওই মহিলার বাড়িতে ঢোকার চেষ্টা করছে। ছোট একটি লাঠি হাতে গেটে দাঁড়িয়ে মহিলা। তিনি সাপটিকে লাঠি দিয়ে গেটের বাইরের দিকে ঠেলে দিচ্ছেন। মহিলার অনুরোধ শুনে ধীরে ধীরে পিছিয়ে যেতে শুরু করে সাপটি। মুহূর্তে গেটের বাইরে চলে যায় সে। কোনও চিৎকার, আতঙ্কিত না হয়ে শান্ত ভাবে সাপটিকে চলে যেতে বললে, সেটি সত্যিই বেরিয়া যায়। যেন কোনও শিশুর সঙ্গে কথা বলছেন তিনি।
advertisement
এই ভিডিওই নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে। মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। মহিলা নাকি সাপটিকে পরে দুধ খাওয়ানোরও প্রতিশ্রুতি দিয়েছেন। মহিলার সাহসকেও কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকেরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: 'প্লিজ সাপ তুমি চলে যাও', মহিলার অনুরোধ শুনে বিষধর গোখরো যা করল!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement