advertisement

Maharashtra: স্ত্রীর সঙ্গে ঝগড়া, ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী, শিউরে ওঠা ঘটনা মহারাষ্ট্রে

Last Updated:

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, "শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ গোপাল এবং তাঁর স্ত্রী বছর ৩২-এর ভারতীর সঙ্গে ঝগড়া শুরু হয়। তখনই অভিযুক্ত একটি ছুরি বের করে ভারতীকে কুপিয়ে খুন করে।" স্থানীয়রা পুলিশদের এই বিষয় জানানোর পরেই ঘটনাস্থলে একটি পুলিশের দল এসে পৌঁছায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মুম্বই: মহারাষ্ট্রের পালঘরে এক স্ত্রীকে কুপিয়ে খুন করার জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার,ভিরারের বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরের পরেই এই কাণ্ড ঘটান ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত গোপাল রাঠোর মদ্যপান করে এসে পরিবারের সদস্যদের উপর মারধর করতেন বলেও অভিযোগ। তাঁর এই মদ্যপ হয়ে পরিবারের উপর হামলার অভিযোগ আগেও উঠেছে বলে জানানো হয়েছে মিরা ভায়ান্ডার-ভাসাই ভিরার পুলিশ কমিশনারের পক্ষ থেকে।
advertisement
advertisement
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ গোপাল এবং তাঁর স্ত্রী বছর ৩২-এর ভারতীর সঙ্গে ঝগড়া শুরু হয়। তখনই অভিযুক্ত একটি ছুরি বের করে ভারতীকে কুপিয়ে খুন করে।”
স্থানীয়রা পুলিশদের এই বিষয় জানানোর পরেই ঘটনাস্থলে একটি পুলিশের দল এসে পৌঁছায়।
advertisement
এরপরেই মৃতদেহ একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) (খুন)-এর ধারায় মামলা রুজু হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra: স্ত্রীর সঙ্গে ঝগড়া, ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন স্বামী, শিউরে ওঠা ঘটনা মহারাষ্ট্রে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement