advertisement

Crime News: ঘুমন্ত সপ্তদশীকে শ্বাসরোধ করে খুনের পর নিথর দেহ সিলিং-এর আংটা থেকে ঝুলিয়ে দিলেন খুনি বাবা

Last Updated:

Crime News: পুলিশ জানিয়েছে অভিযুক্ত বাবা এর পর নিহত মেয়ের দেহ ঘরের সিলিং-এর একটি লোহার আংটা থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেন৷ তাঁর অভিসন্ধি ছিল খুনের ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বদনাপুর: কিশোরী কন্যাকে খুন করে সেই হত্যাকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করলেন বাবা৷ চাঞ্চল্যকর এই ঘটনা মহারাষ্ট্রের দভলওয়াড়ি গ্রামের৷ অভিযোগ, গত ৫ সেপ্টেম্বর ঘুমন্ত মেয়েকে খুন করেন ওই ব্যক্তি৷ বদনাপুর থানার ইন্সপেক্টর গণেশ সারভাসে জানিয়েছেন অভিযুক্ত খুনি যোগদণ্ড তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, ঘুমন্ত মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন যোগদণ্ড৷
পুলিশ জানিয়েছে অভিযুক্ত বাবা এর পর নিহত মেয়ের দেহ ঘরের সিলিং-এর একটি লোহার আংটা থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেন৷ তাঁর অভিসন্ধি ছিল খুনের ঘটনাকে আত্মহত্যা হিসেবে দেখানোর৷ ওই গ্রামে অভিযুক্ত যোগদণ্ডের দু’টি বাড়ি আছে বলে জানা গিয়েছে৷ তার মধ্যে একটিতে তিনি তাঁর স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে থাকেন৷ অন্য বাড়িতে যোগদণ্ডের মা অর্থাৎ নিজের ঠাকুমার সঙ্গে থাকত তার একমাত্র মেয়ে৷ প্রসঙ্গত যোগদণ্ডের তিন সন্তানের মধ্যে মেয়েই সবথেকে বড়৷
advertisement
আরও পড়ুন : এসি মেশিনে বিকট বিস্ফোরণ! ঘুমন্ত অবস্থায় নিহত বাবা-মা-মেয়ে! মৃত্যু পোষ্য সারমেয়রও! অলৌকিক রক্ষা ছেলের
অভিযোগ, শুক্রবার রাত ১০ নাগাদ নিজের দ্বিতীয় বাড়িতে গিয়ে ঘুমন্ত মেয়েকে খুন করেন অভিযুক্ত ব্যক্তি৷ ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধের প্রমাণ মিলেছে৷ তার পর থেকেই অভিযুক্তকে নজরদারিতে রেখেছিল পুলিশ৷ পরে পুলিশি জেরায় অপরাধ স্বীকার করেন ওই ব্যক্তি৷ গ্রেফতারের পর তাঁকে আদালতে হাজির করা হয়৷ আপাতত পুলিশ হেফাজতে আছেন অভিযুক্ত৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ঘুমন্ত সপ্তদশীকে শ্বাসরোধ করে খুনের পর নিথর দেহ সিলিং-এর আংটা থেকে ঝুলিয়ে দিলেন খুনি বাবা
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement