advertisement

AC Machine Blast: এসি মেশিনে বিকট বিস্ফোরণ! ঘুমন্ত অবস্থায় নিহত বাবা-মা-মেয়ে! মৃত্যু পোষ্য সারমেয়রও! অলৌকিক রক্ষা ছেলের

Last Updated:

AC Machine Blast:ঘন ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় সচিন, রিঙ্কু এবং তাঁদের মেয়ে সুজানের৷ মৃত্যু থেকে রেহাই পায়নি পোষা কুকুরও৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ফরিদাবাদ: শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের জেরে মৃত্যু একই পরিবারের তিন সদস্যের৷ সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের ফরিদাবাদে৷ পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে আছেন সচিন কাপুর, তাঁর স্ত্রী রিঙ্কু এবং কন্যা সুজান৷ এসি বিস্ফোরণে প্রাণ চলে গিয়েছে কাপুর পরিবারের পোষ্য সারমেয়রও৷
তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন ফরিদাবাদে একটি চারতলা উঁচু বাড়ির তিনতলার ফ্ল্যাটে সপরিবার থাকতেন সচিন কাপুর৷ রবিবার রাত দেড়টা নাগাদ ওই বহুতলের দোতলার একটি ফাঁকা ফ্ল্যাটের বাতানুকূল যন্ত্রের কম্প্রেসর ফেটে বিস্ফোরণ হয়৷ মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়া পৌঁছে যায় তিন তলায়৷
সেখানেই নিজেদের ফ্ল্যাটে তখন গভীর ঘুমে আচ্ছন্ন কাপুর পরিবার৷ ঘন ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় সচিন, রিঙ্কু এবং তাঁদের মেয়ে সুজানের৷ মৃত্যু থেকে রেহাই পায়নি পোষা কুকুরও৷ ওই ফ্ল্যাটেরই আর একটি ঘরে ঘুমোচ্ছিলেন পরিবারের আর এক সদস্য, সচিন এবং রিঙ্কুর ছেলে৷ প্রাণ বাঁচাতে তিনি জানালা দিয়ে লাফ দেন৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক৷
advertisement
advertisement
এক পড়শি জানিয়েছেন রাতে বিকট শব্দ শুনে তাঁদের ঘুম ভেঙে যায়৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন৷ জানা গিয়েছে ওই বাড়ির চারতলায় একটি সাত সদস্যের পরিবার থাকতেন৷ তিন তলায় ছিল নিহত সচিন কাপুরের অফিস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
AC Machine Blast: এসি মেশিনে বিকট বিস্ফোরণ! ঘুমন্ত অবস্থায় নিহত বাবা-মা-মেয়ে! মৃত্যু পোষ্য সারমেয়রও! অলৌকিক রক্ষা ছেলের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement