advertisement

Himant Biswa Sarma on Uddhav Thackeray: 'উদ্ধব ঠাকরেও ছুটি কাটাতে অসমে আসুন', অভিযোগ উড়িয়ে কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার

Last Updated:

প্রসঙ্গত, একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা গত কয়েকদিন ধরেই গুয়াহাটির কাছে একটি হোটেলে রয়েছেন৷

উদ্ধবের অভিযোগ ওড়ালেন হিমন্ত৷
উদ্ধবের অভিযোগ ওড়ালেন হিমন্ত৷
#গুয়াহাটি: কোনওভাবেই তিনি মহারাষ্ট্রের বিদ্রোহী শিবসেনার বিধায়কদের মদত দিচ্ছেন না৷ উদ্ধব ঠাকরের অভিযোগকে নস্যাৎ করে এমনই দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ উল্টে ছুটি কাটানোর জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও অসমে আসার আমন্ত্রণ জানালেন তিনি৷
সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, 'অসমের হোটেলে এসে যদি কেউ ওঠেন, তাহলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর দোহাই দিয়ে আমি তাদের আটকাবো কী করে? আমি তো বরং চাইব যাতে সবাই এসে অসমে যত বেশিদিন সম্ভব থাকুন৷'
advertisement
advertisement
এর পরেই তাঁকে সাংবাদিক প্রশ্ন করেন, 'উদ্ধব ঠাকরের উদ্দেশ্যে কী বলবেন?' জবাবে মৃদু হেসে হিমন্ত বলেন, 'আমি তো ওনাকেও অসমে এসে কয়েকদিন ছুটি কাটিয়ে যেতে বলব৷' দলের ভিতরে বিদ্রোহে উদ্ধব ঠাকরের সরকারের পতন আটকানোই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷ তিনি পদত্যাপ করতেও তৈরি বলে জানিয়ে দিয়েছেন উদ্ধব৷ এই পরিস্থিতিতে ছুটি কাটানোর প্রসঙ্গ তুলে হিমন্ত উদ্ধবকে খোঁচা দিলেন বলেই মত রাজনৈতিক মহলের৷
advertisement
প্রসঙ্গত, একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা গত কয়েকদিন ধরেই গুয়াহাটির কাছে একটি হোটেলে রয়েছেন৷ শিবসেনায় এই বিদ্রোহের পিছনে বিজেপি-র ইন্ধন দেখছে রাজনৈতিক মহল৷ শিবসেনার বিক্ষুব্ধ বিধায়করা বিজেপি শাসিত অসমে গিয়ে ঘাঁটি গাড়ায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে৷ যদিও হিমন্ত বিশ্বশর্মা এর আগে দাবি করেছিলেন, শিবসেনার এতজন বিধায়ক যে অসমে রয়েছেন, তা নাকি তিনি জানেনই না৷
advertisement
তবে হিমন্ত বিশ্বশর্মা যাই বলুন না কেন, তাঁর দাবি মানতে নারাজ বিরোধীরা৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই কটাক্ষের সুরে বলেন, 'অসম কেন, শিবসেনার বিধায়করা আমাদের এখানে এলে তো আমরা আরও ভাল যত্ন নিতাম৷'
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Himant Biswa Sarma on Uddhav Thackeray: 'উদ্ধব ঠাকরেও ছুটি কাটাতে অসমে আসুন', অভিযোগ উড়িয়ে কটাক্ষ হিমন্ত বিশ্বশর্মার
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement