advertisement

Himachal Pradesh: বাড়িঘর না দেশলাই বাক্স! তাসের ঘরের মতো কুলুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরবাড়ি

Last Updated:

ভিডিয়োয় দেখা গিয়েছে, কুলুর আন্নি টাউন এলাকায় শহরের মধ্যে পাহাড়ের ঢালে হুড়মুড়িয়ে ধস নামছে৷ তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে ঘরবাড়ি৷ স্থানীয় প্রশাসন সূত্রের খবর, ঘটনায় প্রায় ৮-৯টি বাড়ি ভেঙে যাওয়ার খবর মিলেছে৷ তবে, আগে থেকেই পরিস্থিতি আঁচ করে এলাকাটি খালি করিয়ে নেওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷

হিমাচল প্রদেশ: নাগাড়ে তুমুল বৃষ্টি, যেখানে সেখানে ধস, রাস্তা বন্ধ, জনজীবন কার্যত স্তব্ধ হিমাচল প্রদেশে৷ প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার দুর্যোগের জেরে নতুন করে ১২ জনের মৃত্যুর খবর এসেছে৷ রাতভর বৃষ্টিতে অন্তত ৪০০ টি জায়গায় ধসের জেরে বন্ধ হয়েছে রাস্তা৷ এর মধ্যে সকাল হতেই এমন কয়েকটি ভিডিও সামনে এসেছে, যা দেখলে যে কারও বুক শুকিয়ে যায়৷
ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, পাহাড়ের গা থেকে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ঘরবাড়ি৷ হুড়মুড়িয়ে নেমে আসছে নীচে৷ কুলুর আন্নি এলাকার ওই ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
আরও পড়ুন: জলে মেশান এই জিনিস, তারপরে ছিটিয়ে দিন বাড়ির মূল দরজায়, হাতেনাতেই মিলবে ফল
ভিডিয়োয় দেখা গিয়েছে, কুলুর আন্নি টাউন এলাকায় শহরের মধ্যে পাহাড়ের ঢালে হুড়মুড়িয়ে ধস নামছে৷ তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে ঘরবাড়ি৷ স্থানীয় প্রশাসন সূত্রের খবর, ঘটনায় প্রায় ৮-৯টি বাড়ি ভেঙে যাওয়ার খবর মিলেছে৷ তবে, আগে থেকেই পরিস্থিতি আঁচ করে এলাকাটি খালি করিয়ে নেওয়ায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি৷
advertisement
advertisement
advertisement
তবে রাতভর ভারী বৃষ্টির কারণে কুলু জেলার মানড়ি সড়কে ১০ কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছে৷ তাই কার্যত স্তব্ধ গোটা জেলা৷
advertisement
ইতিমধ্যেই হিমাচল প্রদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির স্পেলের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর৷ রাজ্যজুড়ে জারি হয়েছে রেড অ্যালার্ট৷ সিমলা-সহ হিমাচল প্রদেশের ৬টি জেলায় আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Himachal Pradesh: বাড়িঘর না দেশলাই বাক্স! তাসের ঘরের মতো কুলুতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঘরবাড়ি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement