advertisement

ভয়াবহ ধুলোঝড়ে উত্তরপ্রদেশে মৃত ৬৪, আহত ১৬০

Last Updated:

রাজস্থানের পাশাপাশি ভয়াবহ ধুলোঝড়ে ক্ষতিগ্রস্ত উত্তরপ্রদেশে ৷ এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৬৪ জনের ৷

#আগ্রা:  রাজস্থানের পাশাপাশি ভয়াবহ ধুলোঝড়ে ক্ষতিগ্রস্ত উত্তরপ্রদেশে ৷ এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৬৪ জনের ৷ আহতের সংখ্যা ১৬০ ৷ আগ্রায় ঝড়ের বলি ৪৩ । সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে খেরাগড়ে। এছাড়াও ঝড়ে মৃত্যু হয়েছে ফতহাবাদ, বহ, কিরাবলী ও এনমাদপুরে।
বুধবার রাত ৮:৪৫ ও ১১:৩০ টার মধ্যে আগ্রায় 48.2 mm বৃষ্টিপাত হয়েছে ৷ বৃষ্টির সঙ্গে ১২৪ কিমি বেগে ঝড় আছড়ে পড়ে ৷ ঝড়ে নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের যাবতীয় সাহায্য দ্রুত পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷
advertisement
advertisement
ঝড়ে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি ও বড় বড় গাছ। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অ্যালার্ট জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে ত্রাণ বিলির নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ ও রাজস্থান সরকার।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়াবহ ধুলোঝড়ে উত্তরপ্রদেশে মৃত ৬৪, আহত ১৬০
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement