advertisement

রাজ্যে থাকলেই বিপদ, বিমান বিভ্রাটে বাসে করে বিধায়কদের সরিয়ে নিয়ে গেল JD(S) ও কংগ্রেস

Last Updated:

রাজ্যে থাকলেই বিপদ, বিমান বিভ্রাটে বাসে করে বিধায়কদের সরিয়ে নিয়ে গেল JD(S) ও কংগ্রেস

#বেঙ্গালুরু: রাজ্যে থাকলেই বিপদ ৷ বিজেপির বিধায়ক কেনাবেচার পরিকল্পনা ব্যর্থ করতে নির্বাচিত বিধায়কদের বাসে করে রাজ্য থেকে সরিয়ে নিয়ে গেল জেডিএস ও কংগ্রেস ৷ সুপ্রিম কোর্টে বিজেপির ধাক্কা ৷ শনিবারই কর্ণাটকে আস্থা ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের ৷ তিন বিচারপতির বেঞ্চের মত আইনি লড়াইয়ে সময় নষ্ট না করে আগামিকালই আস্থা ভোটে কর্ণাটকে সরকার গঠনের প্রশ্নের ফয়সালার নির্দেশ ৷
কর্ণাটক সরকার গড়ার চিত্রনাট্যে প্রতি পদে চমক ৷ রাজ্যপালের ডাকে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের একদিনও হয়নি তার মধ্যেই আস্থা ভোটের পরীক্ষার হাতছানি ইয়েদুরাপ্পা সরকারের সামনে ৷ ১৫ দিনের বদলে ২৪ ঘণ্টার মধ্যেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেওয়ার প্রশ্ন উঠতেই চাপে বিজেপি ৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য দরকার আট বিধায়কের ভোট ৷ অন্যদিকে, নিজেদের নির্বাচিত বিধায়কদের বিজেপির হাত থেকে দূরে সরিয়ে রাখতে তেলেঙ্গানায় পাঠিয়ে দিল জেডিএস ও কংগ্রেস ৷
advertisement
আরও পড়ুন
advertisement
বিধায়কদের সরিয়ে নিয়ে যাওয়া নিয়েই তৈরি হয় চুড়ান্ত নাটক ৷ গত বুধবার থেকেই কংগ্রেস নিজেদের নির্বাচিত বিধায়কদের বেঙ্গালুরু শহর থেকে ৩০ কিমি দূরের এক রিসর্টে সরিয়ে রেখেছিল ৷ গেরুয়া শিবির যাতে বিরোধী বিধায়কদের কারোরই কোনও নাগাল না পায় তার জন্য প্রথমে চার্টাড বিমানে করে জেডিএস ও কংগ্রেস বিধায়কদের তেলেঙ্গানা পাঠানোর চেষ্টা করা হয় ৷ কিন্তু রাত সাড়ে ১১টা তেও বিমান না ছাড়ায় অবশেষে তিনটি লাক্সারি বাস করে জেডিএস ও কংগ্রেস ১১৬ জন বিধায়ককে কর্ণাটক থেকে সরিয়ে নিয়ে যায় ৷ সূত্রের খবর, হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে তাদের ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যে থাকলেই বিপদ, বিমান বিভ্রাটে বাসে করে বিধায়কদের সরিয়ে নিয়ে গেল JD(S) ও কংগ্রেস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement