advertisement

কোভিড পূর্ববর্তী সময়ের মতো খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বিমান পরিষেবা: হরদীপ সিং পুরী

Last Updated:

আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও স্বাভাবিক না হলেও দেশে ডোমেস্টিক বিমান পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে দাবি কেন্দ্রীয় বিমান মন্ত্রীর ৷

#নয়াদিল্লি: বিমান পরিষেবা কি আবার আগের মতো স্বাভাবিক হবে ? কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরীর কথায় কিন্তু আশার আলোই দেখা যাচ্ছে ৷ বিমান পরিষেবা ডিসেম্বরের শেষে অথবা ২০২১-এর শুরুতেই আবার প্রি-কোভিড পর্বের মতো হতে চলেছে ৷ এমনটাই জানিয়েছেন পুরী ৷ সোমবার একটি অনুষ্ঠানে এসে তিনি জানান, ‘‘ আমরা দেশে অসামরিক বিমান পরিষেবা চালু করেছি গত ২৫ মে ৷ অর্থাৎ সম্পূর্ণ লকডাউনের ঠিক ২ মাস বাদে ৷ প্রতিদিন গড়ে ৩০ হাজার যাত্রী হত সেই সময়ে ৷ কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে ৷ ২ দিন আগে দীপাবলির সময়ে দেশে বিমানযাত্রীর সংখ্যা ছিল ২.২৫ লক্ষ ৷
আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও স্বাভাবিক না হলেও দেশে ডোমেস্টিক বা অন্তর্দেশীয় বিমান পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে দাবি কেন্দ্রীয় বিমান মন্ত্রীর ৷ তাঁর মতে, দেশে এখন ৭০ শতাংশ বিমান চালানো সম্ভব হয়েছে ৷ ইতিমধ্যেই সেটা আরও বেড়ে ৮০ শতাংশ হতে চলেছে ৷ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বা তার এক-দু’সপ্তাহ পরে ফের প্রি-কোভিড সময়ের মতোই বিমান পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে দেশে ৷
advertisement
হরদীপ সিং পুরীর মতে, যখন দেশে অসামরিক বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে ৷ তখন সেফটি প্রোটোকলগুলিও আরও বেশি মেনে চলা প্রয়োজন ৷ এব্যাপারে আরও কড়া ব্যবস্থা নিতে হবে ৷ সেই ব্যবস্থা চলছে বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কোভিড পূর্ববর্তী সময়ের মতো খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বিমান পরিষেবা: হরদীপ সিং পুরী
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement