advertisement

Gurugram car viral video: চাকার নীচে আগুনের ফুলকি, গুরুগ্রামের এই গাড়ির কাণ্ড দেখে সবার চোখ কপালে! দেখুন ভিডিও

Last Updated:

বুধবার রাতে হরিয়ানার গুরুগ্রামে এই দুর্ঘটনাটি ঘটে৷ তারপরেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷

এ ভাবেই গাড়ির নীচ থেকে ছিটকে বেরোল আগুন।
এ ভাবেই গাড়ির নীচ থেকে ছিটকে বেরোল আগুন।
গুরুগ্রাম: ফের দিল্লির কাছে বেপরোয়া গাড়ির দাপট৷ একটি মোটরসাইকেলকে ধাক্কা মেরে হ্যাঁচাড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে গেল একটি চার চাকার গাড়ি৷ মোটরসাইকেলের সঙ্গে রাস্তার ঘর্ষণের জেরে আগুনের ফুলকি ছিটকে বেরোল৷ যে ভিডিও ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ৷ ইতিমধ্যেই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে৷ যদিও সৌভাগ্যক্রমে এই দুর্ঘটনায় কেউ আহত হননি৷
বুধবার রাতে হরিয়ানার গুরুগ্রামে এই দুর্ঘটনাটি ঘটে৷ তারপরেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়৷ ভিডিও-তে দেখা যায়, গুরুগ্রামের সেক্টর ৬৫ এলাকায় একটি মোটরসাইকেলকে টানতে টানতে নিয়ে যাচ্ছে একটি গাড়ি৷ মোটরসাইকেলের সঙ্গে রাস্তার ঘর্ষণের জেরে রীতিমতো আগুনের ফুলকি ছিটকে বেরোচেছে গাড়ির নীচ দিয়ে৷ যার জেরে যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত৷ ওই গাড়িটির পিছনে থাকা অন্য একটি গাড়ি থেকে ভিডিওটি তোলা হয়৷
advertisement
advertisement
ভিডিও-তেই দেখা যায়, আশপাশে থাকা অন্যান্য গাড়িগুলি ঘাতক গাড়িটির চালককে সতর্ক করে থামতে বলেন৷ কিন্তু সেসব অগ্রাহ্য করেই প্রায় তিন কিলোমিটার রাস্তা মোটরসাইকেলটিকে টানতে টানতে নিয়ে যায় গাড়িটি৷
advertisement
পুলিশ জানিয়েছে, ওই মোটরসাইকেলটি রাস্তার পাশেই দাঁড় করানো ছিল৷ তখনই সেটিকে ধাক্কা মারে ওই গাড়িটি৷ ফলে দুর্ঘটনায় কেউ হতাহত হননি৷ দুর্ঘটনার জেরে মোটরসাইকেলটি গাড়ির নীচে আটকে যায়৷
পেশায় একজন বাউন্সার ওই মোটরসাইকেলটির মালিক দুর্ঘটনার সময় সেটির পাশেই দাঁড়িয়েছিলেন৷ অল্পের জন্য রক্ষা পান তিনি৷ ওই ব্যক্তি জানিয়েছেন, বুধবার রাতে সাড়ে এগারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ সেই সময় ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন তিনি৷ দুর্ঘটনার পর প্রায় তিন কিলোমিটার রাস্তা মোটরসাইকেলটি টেনে নিয়ে গিয়ে গাড়িটি এক জায়গায় রেখে পালিয়ে যান চালক৷
advertisement
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সুশান্ত মেহতা৷ তিনি ফরিদাবাদের বাসিন্দা৷ তিনি গুরুগ্রামের সেক্টর ৬৩-র একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gurugram car viral video: চাকার নীচে আগুনের ফুলকি, গুরুগ্রামের এই গাড়ির কাণ্ড দেখে সবার চোখ কপালে! দেখুন ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement