advertisement

Gujarat Woman Golgappa Protest: কুড়ি টাকায় ৬ টার বদলে কেন ৪ পিস ফুচকা? তুলকালাম কাণ্ড মহিলার, ছুটে এল পুলিশ! দেখুন ভিডিও

Last Updated:

ফুচকা নিয়ে যে এমন কাণ্ড ঘটতে পারে, বরোদার এই ঘটনা না দেখলে তা বিশ্বাস হবে না৷ ২০ টাকায় ৬ পিস ফুচকা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা৷

দাবি মতো ফুচকা না পেয়ে রাস্তায় বসে পড়লেন মহিলা৷
দাবি মতো ফুচকা না পেয়ে রাস্তায় বসে পড়লেন মহিলা৷
কুড়ি টাকায় ছটা ফুচকা খাবেন ভেবেছিলেন৷ কিন্তু ফুচকা বিক্রেতা দিলেন মাত্র চার পিস৷ আর তাতেই বাঁধল গন্ডগোল৷ ফুচকা বিক্রেতার সঙ্গে বচসার পরেও দাবি মতো দু পিস ফুচকা না পেয়ে তুলকালাম কাণ্ড ঘটালেন মহিলা৷ পরিস্থিতি এমন দাঁড়াল যে শেষ পর্যন্ত ছুটে এল পুলিশ৷
ফুচকা নিয়ে যে এমন কাণ্ড ঘটতে পারে, বরোদার এই ঘটনা না দেখলে তা বিশ্বাস হবে না৷ ২০ টাকায় ৬ পিস ফুচকা না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এক মহিলা৷ ফুচকা বিক্রেতার উপর রাগে ব্যস্ত রাস্তার মাঝখানে বসে যানবাহন চলাচল বন্ধ করারও উপক্রম করলেন তিনি৷ তাঁর সঙ্গে যে অন্যায় হয়েছে, তা বোঝাতে গিয়ে কেঁদে ভাসালেন ওই মহিলা৷
advertisement
advertisement
advertisement
বরোদার সুরসাগর এলাকায় এই ঘটনা ঘটেছে৷ মহিলার কাণ্ডকারখানা দেখে ভিড় জমান পথচলতি মানুষও৷ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে পুলিশ৷
প্রতিবাদ থামিয়ে শান্ত হওয়ার জন্য ওই মহিলাকে অনুরোধ করে পুলিশ৷ যদিও মহিলার কাণ্ডকারখানা দেখে পুলিশকর্মীরাও হেসে ফেলেন৷ তখনও অবশ্য ফুচকা না পাওয়ার দুঃখে কেঁদেই চলেছেন ওই মহিলা৷
গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে৷ দু পিস ফুচকার জন্য কেউ যে এমন কাণ্ডকারখানা ঘটাতে পারেন, তা দেখেই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে৷ অধিকাংশই অবশ্য মহিলার এই প্রতিবাদ দেখে মজাই পেয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Woman Golgappa Protest: কুড়ি টাকায় ৬ টার বদলে কেন ৪ পিস ফুচকা? তুলকালাম কাণ্ড মহিলার, ছুটে এল পুলিশ! দেখুন ভিডিও
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement