advertisement

Gujarat Bridge Collapse: মৃতের সংখ্যা বেড়ে ১৩২, সারা রাতের পর সকালেও মাচ্ছু নদীতে চলছে তল্লাশি

Last Updated:

রবিবার সন্ধ্যায় মোরবি নদীর উপরে ভেঙে পড়ে ব্রিটিশ আমলের কেবল ব্রিজ৷ দুর্ঘটনার সময় সেতুর উপরে প্রায় চারশো মানুষ ছিলেন বলে দাবি করা হচ্ছে৷

সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা দেড়শো ছুঁই ছুঁই৷ Photo-PTI
সেতু বিপর্যয়ে মৃতের সংখ্যা দেড়শো ছুঁই ছুঁই৷ Photo-PTI
#মোরবি: গুজরাতে সেতু বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা ১৩২ ছাড়ালো৷ আজ সকালে এমনই জানিয়েছেন গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি৷ নিখোঁজদের খোঁজে সারা রাতের পর সকালেও মাচ্ছু নদীতে চলছে তল্লাশি৷
গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, সেতু বিপর্যয়ের তদন্তে হাই পাওয়ার কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল৷ পাশাপাশি, যে এজেন্সি সেতু সংস্কারের কাজ করেছিল, তাঁদের বিরুদ্ধেও একাধিক ধারায় মামলা করেছে গুজরাত সরকার৷
রবিবার সন্ধ্যায় মোরবি নদীর উপরে ভেঙে পড়ে ব্রিটিশ আমলের কেবল ব্রিজ৷ দুর্ঘটনার সময় সেতুর উপরে প্রায় চারশো মানুষ ছিলেন বলে দাবি করা হচ্ছে৷ ফলে বহু মানুষ নদীর মধ্যে পড়েন৷ সবমিলিয়ে ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর৷
advertisement
advertisement
advertisement
মৃতের সংখ্যা যে ১০০ ছাড়িয়েছে, স্থানীয় মোরবি সিভিল হাসপাতালের পক্ষ থেকেই তা স্বীকার করা হয়েছে৷ সারারাত ধরে নিখোঁজদের খোঁজে নদীতে তল্লাশি চালায় এনডিআরএফ, সেনা, নৌবাহিনী, দমকলের কর্মীরা৷ সকালেও নদীতে চলছে তল্লাশি৷
advertisement
সেতু ভেঙে পড়ার পরই সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ৷ ব্রিটিশ আমলের এই সেতুটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ ছিল৷ সংস্কারের পর গত ২৬ অগাস্ট সেটি ফের নতুন করে উদ্বোধন করা হয়৷ যদিও সেতু ভেঙে পড়ার পরেই স্থানীয় পুরসভার অফিসার দাবি করেছেন, তাদের অনুমতি ছাড়াই সেতু খুলে দেওয়া হয়েছিল৷
advertisement
এ ছাড়াও চাঞ্চল্যকর অভিযোগ, বহন ক্ষমতার থেকে অতিরিক্ত মানুষ সেতুতে ওঠার কারণেই কেবল ব্রিজটি ভেঙে পড়ে৷ অভিযোগ, বেশি অর্থ লাভের জন্যই অতিরিক্ত সংখ্যায় টিকিট বিক্রি করা হয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Bridge Collapse: মৃতের সংখ্যা বেড়ে ১৩২, সারা রাতের পর সকালেও মাচ্ছু নদীতে চলছে তল্লাশি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement