advertisement

Kerala Flood: কেরলের দুর্গতের জন্য পাঠানো ত্রাণ চুরি করছেন সরকারি আধিকারিরা !

Last Updated:
#তিরুঅনন্তপুরম:  কেরলের বন্যা দুর্গতদের জন্য পাঠানো ত্রাণ চুরির অভিযোগ উঠল ৷ অভিযোগ খোদ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ৷ পানামারামের শিবিরে ত্রাণ চুরির দায়ে ২জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা কেরল সরকারের উচ্চপদস্থ কর্মী ৷ অন্য এক আধিকারিকের অভিযোগেই এই গ্রেফতারি ৷ এস থমাস ও এম পি দীনেশ নামে ওই দুই সরকারি আধিকারিককে ত্রাণ শিবির থেকে চুরি করতে দেখেন শরনার্থীরা ৷ প্রথমে তারাই অভিযোগ জানান ৷ জেরায় আধিকারিকরা জানান অন্য ক্যাম্পে এই ত্রাণ স্থানান্তরের কাজ চালাচ্ছেন তারা ৷  কিন্তু কথায় অসঙ্গতির ফলে তাদের গ্রেফতার করা হয় ৷ পানামারামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই ৷
advertisement
তবে এটাই একমাত্র ঘটনা নয় ৷ একই রকম ঘটনা ঘটে ছেনগান্নুরেও ৷ সেখানেও অভিযোগ এক অস্থায়ী সরকারি কর্মীর বিরুদ্ধে ৷ ভয়াবহ বন্যা কবলিতদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে অনেক সংস্থাই ৷ প্রচুর পরিমাণ ত্রাণ পৌঁছচ্ছে কেরলে ৷ অসহায় মানুষদের ঠকিয়ে ত্রাণ চুরি গুরুতর অপরাধ, তা মানছেন সকলেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Flood: কেরলের দুর্গতের জন্য পাঠানো ত্রাণ চুরি করছেন সরকারি আধিকারিরা !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement