advertisement

Gold found inside plane: ওজন ১,৫০০ গ্রাম, বিমানের সিটের তলায় মিলল ৭৫ লক্ষ টাকার সোনা !

Last Updated:

Gold worth Rs 75 lakh found hidden under passenger seat: এই ঘটনায় একজন যাত্রীকে আটক করেন বিমানবন্দরের কাস্টমস আধিকারিকরা ৷ সবমিলিয়ে সিটের তলা থেকে ১,৫০০ গ্রাম সোনা উদ্ধার করা হয় ৷

Photo Courtesy: ANI
Photo Courtesy: ANI
নয়াদিল্লি: বিমানের সিটের তলায় মিলল ৭৫ লক্ষ টাকা মূল্যের সোনা ! হ্যাঁ, এয়ার ইন্ডিয়ার দুবাই থেকে জয়পুরগামী একটি বিমানে পাওয়া গিয়েছে এই বিপুল পরিমাণে সোনা ৷ মঙ্গলবার জয়পুর বিমানবন্দরে নামার পরেই বিমানের একটি আসনের তলা থেকে উদ্ধার হয় ওই সোনা (Gold bars worth at least ₹75 lakh were found hidden under a passenger seat of an Air India flight that landed at the Jaipur International Airport from Dubai) ৷
এই ঘটনায় একজন যাত্রীকে আটক করেন বিমানবন্দরের কাস্টমস আধিকারিকরা ৷ সবমিলিয়ে সিটের তলা থেকে ১,৫০০ গ্রাম সোনা উদ্ধার করা হয় ৷ এয়ার ইন্ডিয়ার AI 942 বিমানে উদ্ধার হয় সোনা ৷ গোয়েন্দাদের কাছে আগের থেকেই খবর ছিল ৷ সেই খবর যে সঠিক, বিমান অবতরণের পর তল্লাশি করতেই তা ধরা পড়ে ৷
advertisement
advertisement
গোল্ড বারগুলি সিটের তলায় অনেকটা ভিতরে লুকিয়ে রাখা ছিল বলে জানিয়েছেন কাস্টমস আধিকারিকরা ৷ ৯৯.৫০ শতাংশ বিশুদ্ধ সোনা এবং যার দাম প্রায় ৭৫ লক্ষ টাকার কাছাকাছি বলে জানা গিয়েছে ৷
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর কাস্টমস বিভাগের কমিশনার বিবি অটল জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির দাবি তাকে কোনও বিমানকর্মী এই ব্যাগ রাখতে দিয়েছিল ৷ তাই গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করে দেখছেন তদন্তকারী অফিসাররা ৷  কীভাবে এত পরিমাণ সোনা এল এবং কোথায় পাচার হচ্ছিল এই সোনা, সব কিছুই তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Gold found inside plane: ওজন ১,৫০০ গ্রাম, বিমানের সিটের তলায় মিলল ৭৫ লক্ষ টাকার সোনা !
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement