advertisement

Goa Election Results 2022: দেশের নজর গোয়ার উপর, সেখানকার ছোট দলগুলিই নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে

Last Updated:

Goa Election Results 2022: গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি, বৈপ্লবিক গোয়ান পার্টি, কেজরিওয়ালের আপ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবারের নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

গোয়া: ৪০ আসনের গোয়া বিধানসভার (Goa Assembly Election 2022) ফলাফল আজ, বৃহস্পতিবার কী হবে ৷ তা জানতে অপেক্ষা দুপুর পর্যন্ত ৷ বুথফেরত সমীক্ষা (Exit Polls)-এ দেখা গিয়েছিল এবারের গোয়া বিধানসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা প্রবল। অতীত থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে কংগ্রেস। তবে এবারের নির্বাচনে গোয়ার ছোট রাজনৈতিক দলগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ৷ এমনটাই অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার ফলাফলে তা উঠে এসেছে (Goa Election Results 2022) ৷
৪০ আসনের গোয়া বিধানসভায় ২০১৭ সালে কংগ্রেস ১৭ টি আসনে জিতেছিল। পাঁচ বছরে অনেক কিছুরই বদল ঘটেছে ৷ আজ পানাজি ও মারগাঁও শহরে গোয়ার ৪০ আসনের ফল গণনা হবে বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর। মাত্র ৪০টি বিধানসভা আসনের ছোট রাজ্য হলেও গোয়ায় রাজনৈতিক ছবিটা গত কয়েক বছর ধরেই বেশ জটিল ৷ সে রাজ্যে কয়েক দশক ধরে বিজেপি এবং কংগ্রেসের মতো বড় দলগুলি লড়াই চালালেও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টির মতো ছোট দলগুলিও ধীরে ধীরে উঠে এসেছে ৷ এ বছর গোয়া বিধানসভা নির্বাচনে লড়াইয়ে আছে তৃণমূলও কংগ্রেসও ৷
advertisement
advertisement
১৯৬১ সালে পর্তুগীজদের থেকে স্বাধীন হওয়ার পর গোয়া ১৩ জন মুখ্যমন্ত্রী এবং ২৪টি সরকারকে পেয়েছে ৷ গত ছয় দশকে এই রাজ্যে পাঁচ বার রাষ্ট্রপতি শাসনও জারি হয়েছে ৷ গোমন্তক পার্টি, গোয়া ফরওয়ার্ড পার্টি, বৈপ্লবিক গোয়ান পার্টি, কেজরিওয়ালের আপ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবারের নির্বাচনের ফলাফলে বড় ভূমিকা নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Election Results 2022: দেশের নজর গোয়ার উপর, সেখানকার ছোট দলগুলিই নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement