advertisement

Uttarpradesh News: যাকে ধর্ষণ করে জেল, জামিন পেয়ে সেই নির্যাতিতাকেই খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ কাণ্ড

Last Updated:

এই ঘটনা প্রসঙ্গে অ্যাডিশনাল পুলিশ সুপারিনটেডেটেন্ট শিরিশ চন্দ্র বলেন, " গত ১৮ সেপ্টেম্বর রাতে এক ১৭ বছরের নাবালিকাকে কাইলা দেবী পুলিশ স্টেশনের কাছে গুলি করে হত্যা করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।" ইতিমধ্যেই মূল অভিযুক্ত বছর কুড়ির রিঙ্কুকে গ্রেফতার করা হয়েছে।"

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
লখনউ: একের পর এক নারী নির্যাতনের ঘটনা যেন কিছুতেই থামছে না। ধর্ষণে অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েই হত্যা করলেন নির্যাতিতাকে। শুক্রবার, এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত-সহ আরও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে অ্যাডিশনাল পুলিশ সুপারিনটেডেটেন্ট শিরিশ চন্দ্র বলেন, ” গত ১৮ সেপ্টেম্বর রাতে এক ১৭ বছরের নাবালিকাকে কাইলা দেবী পুলিশ স্টেশনের কাছে গুলি করে হত্যা করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।” ইতিমধ্যেই মূল অভিযুক্ত বছর কুড়ির রিঙ্কুকে গ্রেফতার করা হয়েছে।”
advertisement
advertisement
অভিযোগ, এই রিঙ্কুই ওই নাবালিকাকে ধর্ষণ করেছিল বলে অভিযোগ ওঠে। গত ফেব্রুয়ারি মাসে, গাজিয়াবাদ থানায় সেই সংক্রান্ত মামলাও রুজু হয়। এই মাসের শুরুতেই জামিনে মুক্তি পায় রিঙ্কু, এর কিছুদিনের মধ্যেই যে এমন কাণ্ড ঘটবে সেটা বুঝতে পারেনি কেউই।
advertisement
পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, রিঙ্কু এবং আর এক ব্যক্তি ওই নাবালিকা কোথায় যায় কী করে সেই তথ্য তালাশ করেই পরিকল্পিত ভাবে হামলা চালায়।
এই প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ” আমরা এই গুলি চালনার প্রতিটি দিক খুঁটিয়ে দেখছি। সিসিটিভি ফুটেজ আমরা খতিয়ে দেখছি।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarpradesh News: যাকে ধর্ষণ করে জেল, জামিন পেয়ে সেই নির্যাতিতাকেই খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement