advertisement

বেলুন নিয়ে লিফটে উঠেছিলেন ... আচমকা সেই বেলুন ফেটেই ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল সব... শিউরে ওঠা ভিডিও

Last Updated:

ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয় যাত্রীই গুরুতর আহত হন। বেলুনগুলি আনমোল টাওয়ারের ১০০৩ নম্বর কক্ষের বাসিন্দা অর্পিত জৈন অর্ডার করেছিলেন বলে জানা গিয়েছে।

News18
News18
মুম্বই: আবাসনের লিফটের ভিতরে গ্যাস ভর্তি বেলুন বিস্ফোরণে আহত দুই। বুধবার এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের গুরগাঁওতে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত হিমানি গগন তাপারিয়া (২১) গুজরাতের সুরতের বাসিন্দা এবং রাজুকুমার মাহাত (২৫), আন্ধেরি পশ্চিমের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, হিমানির ডান হাত, ঘাড় এবং পেট পুড়ে গিয়েছে। মুখ পুড়ে গিয়েছে রাজকুমারের। এমন  ভয়াবহ দুর্ঘটনার নজির খুব একটা দেখা যায় না। 
advertisement

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
advertisement
পুলিশ সূত্রের খবর, সেই সময়ে হিমানি তাপারিয়া মুম্বইয়ে এসেছিলেন একটি ভর্তি সংক্রান্ত সাক্ষাৎকারের জন্য। আনমোল টাওয়ারের ১০ তলায় তার মাসির বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে রাজকুমার মাহাত এবং তাঁর সহযোগীরা ১০ থেকে ১২টি গ্যাস ভর্তি বেলুন নিয়ে লিফটে ওঠেন। জানা গিয়েছে, রাজকুমার মাহতো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করেন যা পার্টির জন্য বেলুন এবং সাজসজ্জা সরবরাহ করে। লিফটটি উপরে ওঠার  হঠাৎ বেলুনগুলি বিস্ফোরিত হয়। ঘটনার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয় যাত্রীই গুরুতর আহত হন। বেলুনগুলি আনমোল টাওয়ারের ১০০৩ নম্বর কক্ষের বাসিন্দা অর্পিত জৈন অর্ডার করেছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বেলুনগুলি পরিচালনা করার সময় রাজকুমার মাহতকে কোনও সুরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হয়নি। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ঘটনাটি নিয়োগকর্তার অবহেলা এবং অসাবধানতার কারণে ঘটেছে বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, আহত দুজনকেই পৃথক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বেলুন নিয়ে লিফটে উঠেছিলেন ... আচমকা সেই বেলুন ফেটেই ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল সব... শিউরে ওঠা ভিডিও
Next Article
advertisement
LPG Gas Cylinder Booking: গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করল মোদি সরকার! ‘Step by Step’ জানুন কী ভাবে করবেন
গ্যাসের কানেকশন আছে? e-KYC নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ... সতর্ক করে দিল মোদি সরকার! জানুন কী ভাবে করবেন
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement